পেট্রলপাম্প-ট্যাঙ্কলরি ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা দেশব্যাপী পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশন।আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল হক প্রথম আলো অনলাইনকে জানান, তেল বিক্রির কমিশন পুনর্নির্ধারণ, ট্যাঙ্কলরি টার্মিনাল স্থাপন, বিদ্যমান টার্মিনালগুলোর সংস্কার, ট্যাঙ্কলরি ভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঐক্য পরিষদ গত ৩১ মার্চ এ ধর্মঘট ডেকেছিল। তবে ২২ এপ্রিল হরতাল থাকার কারণে জরুরি বৈঠক করে ধর্মঘট স্থগিত করা হয়েছে।