পেট্রলপাম্প মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলপাম্প মালিক সমিতির ডাকা আগামী সোমবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মালিক সমিতির সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মালিক সমিতির প্রায় অর্ধেক দাবিই মেনে নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পেট্রলপাম্প মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।বৈঠকে জ্বালানিসচিব মো. মেজবাহ উদ্দিন, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মুক্তাদির আমিন ও মালিক সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।