পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতে বনধ পালন
পেট্রোপণ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতে সকাল-সন্ধ্যা বনধ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিতেই পালিত হয়েছে। বনধের সময় দিল্লি¬ ও লক্ষৌতে বনধ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন লোক আহত হয়। পুলিশ এ সময় বিজেপির সভাপতি নীতিন গড়করি, বিজেপির নেতা অরুণ জেটলি, মুকতার আব্বাস নকভি ও তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তার করে।আজ সোমবার সকাল ছয়টা থেকে বনধ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। চারটি বামদলসহ কংগ্রেস ও বিজেপি-বিরোধী কয়েকটি রাজনৈতিক দল এই বনধের ডাক দেয়। একই ইস্যুতে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও (এনডিএ) আলাদাভাবে বনধের ডাক দেয়।প্রথমে এই বনধের ডাক দেয় চারটি বামপন্থী দল সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্ল¬¬ক ও আরএসপি। এ দলগুলোকে সমর্থন জানায় তেলেগু দেশম, এডিএমকে, বিজেডি, সমাজবাদী পার্টি, জনতা দল (এস), আইএনএলডি প্রমুখ দল।দিল্লি¬, পাটনা ও লক্ষৌতে পুলিশ বনধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। লক্ষৌতে পুলিশ বিজেপির নেতা অরুণ জেটলি, মুকতার আব্বাস নকভি, লালজি ট্যান্ডন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে গ্রেপ্তার করে। অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দারাবাদে গ্রেপ্তার করা হয় তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুকে। দিল্লিতে গ্রেপ্তার করা হয় বিজেপির সভাপতি নীতিন গড়করিকে।এ ছাড়া মহারাষ্ট্রে এক হাজার ৬০০ জন বনধ সমর্থককে আটক করা হয়। মধ্য প্রদেশে আটক করা হয় ২০০ জনকে। পুনেতে বনধ সমর্থনকারীরা ১২টি বাস ভাঙচুর করে। বামদলের ডাকে দিল্লি¬র নয়টি স্থানে বিক্ষোভ সমাবেশ হয়। বিজেপি দিল্লির চাঁদনি চকে প্রতিবাদ সভা করে।বনধের ফলে ভারতের অধিকাংশ নগরে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। দিল্লি¬, লক্ষৌ, পাটনা, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বরোদা, আহমেদাবাদ, এলাহাবাদ, ভুপাল, বেঙ্গালুরু, জয়পুর, ভুবনেশ্বর, পুনে, গুয়াহাটি, চণ্ডীগড়, রায়পুর, গোয়া, সিমলা ও বারানসিতে এর প্রভাব পড়ে। বনধ সমর্থনকারীরা সড়ক ও রেল অবরোধ করলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। পুলিশ অবশ্য বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার বনধ সমর্থককে আটক করে। লক্ষৌতে আজ বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ বনধ সমর্থককারীদের ব্যাপক লাটিপেটা করে।বনধে কলকাতাসহ পশ্চিমবঙ্গের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল থেকেই কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যায় বাস টেক্সিসহ সব ধরনের যানবাহন। কোনো ট্রেনও চলেনি। রাজ্যের বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে দূরপাল্লার ট্রেন। রাজ্যের জেলাগুলোতেও যানবাহন চলাচল করেনি। কলকাতা বিমানবন্দরে বিমান পরিসেবা ব্যাহত হয়। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে স্কুল, কলেজ ও হাটবাজার বন্ধ ছিল। বেনাপোল সীমান্তে আমদানি-রপ্তানি হয়নি। ফলে ওই সীমান্তে আটকে পড়ে বাংলাদেশগামী কয়েক শ পণ্যবাহী ট্রাক। এদিকে হাওড়ায় তৃণমূলের সঙ্গে সিপিএম, বারাসাতে এসইউসিআইয়ের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।একই রকম চিত্র ছিল বামশাসিত কেরালা রাজ্যেও। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, আসাম, কর্নাটক, গোয়া, রাজস্থান, ওড়িশা ও বিহারে বনধের পড়েছে।গত ২৫ জুন কেন্দ্রীয় সরকার পেট্রলের মূল্য একধাপে ৩ দশমিক ৬৫, ডিজেল ১ দশমিক ৯৫, কেরোসিন ২ দশমিক ৯৭ এবং রান্নার গ্যাস সিলিন্ডারপ্রতি ৩৬ দশমিক ৪০ টাকা বাড়িয়ে দেয়। মূল্যবৃদ্ধির প্রতিবাদেই আজ পৃথকভাবে ভারত বনধের ডাক দিয়েছে বামদল ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বামপন্থীদের ডাকে গত ২৬ জুন ২৪ ঘণ্টা বনধ পালিত হয় পশ্চিমবঙ্গে, ১২ ঘণ্টা হয় কেরালায় আর ২৮ জুন ১২ ঘণ্টার বনধ পালিত হয় ত্রিপুরায়।গত ২৭ এপ্রিল পেট্রোপণ্যসহ দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে সকাল-সন্ধ্যা ১২ ঘন্টার ভারত বনধ পালিত হয়েছিল। এই বনধের ডাক দিয়েছিল ভারতের চারটি বামদলসহ ১৩টি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।এদিকে বনধ সফল হওয়ার দাবি করে বামদল এবং বিজেপি জনগণকে অভিনন্দন জানিয়েছেন।