পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারতে বনধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চারটি বামদলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পেট্রোপণ্যসহ জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা বনধ ডেকেছে।আজ শনিবার সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্ল¬¬ক ও আরএসপি এই বনধের ডাক দেয়। আর এই বনধকে সমর্থন জানিয়েছে অজিত সিংয়ের আরএলডি, ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি, লালুপ্রসাদ যাদবের আরজেডি, মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টি, বিজু পট্টনায়কের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এইচ ডি দেবগৌড়ার জেডিএস, রামবিলাশ পাসোয়ানের এলজেপি এবং কুমারী জয়ললিতার এডিএমকে।গত ২৫ জুন কেন্দ্রীয় সরকার পেট্রোলের মূল্য ৩ দশমিক ৬৫, ডিজেল ১ দশমিক ৯৫, কেরোসিন ২ দশমিক ৯৭ এবং রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি ৩৬ দশমিক ৪০ রুপি বাড়িয়ে দেয়। আর এর প্রতিবাদেই সোমবার পুরো ভারতে বনধ পালিত হবে।প্রসঙ্গত, পেট্রোপণ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৭ এপ্রিল সকাল-সন্ধ্যা ভারত বনধ পালিত হয়েছিল।