পেট্রোবাংলার সঙ্গে গ্যাজপ্রমের চুক্তি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রোবাংলার সঙ্গে রাশিয়ার গ্যাজপ্রমের চুক্তি অনুস্বাক্ষর হবে কাল শুক্রবার।এই চুক্তির অধীনে গ্যাজপ্রম বাংলাদেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খনন করবে। এ জন্য তাদের ১৯ কোটি ৩৫ লাখ (১৯৩ দশমিক ৫ মিলিয়ন) ডলার দেওয়া হবে। তবে গ্যাসক্ষেত্র খনন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে গ্যাজপ্রম তার দায়-দায়িত্ব নেবে এবং ক্ষতিপূরণও দেবে।প্রায় এক মাস ধরে ঢাকায় দুই পক্ষের আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে।