পেত্রা কেভিতোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম: ৮ মার্চ, ১৯৯০জন্মস্থান: বিলোভেচ, চেক প্রজাতন্ত্রবাসস্থান: ফুলনেক, চেক প্রজাতন্ত্রউচ্চতা: ৬ ফুটওজন: ৭০ কেজিপ্রিয় ও অন্যান্যশট: সার্ভিস, ব্যাকহ্যান্ডটেনিস আদর্শ: মার্টিনা নাভ্রাতিলোভাখেলোয়াড়: রজার ফেদেরারটেনিসের বাইরের খেলা: বাস্কেটবল, ভলিবলখাবার: পাস্তা, সুশি পানীয়: আপেলের জুসচলচ্চিত্র: হাসির সব সিনেমাই ভালো লাগেঅভিনেত্রী: জুলিয়া রবার্টসবাবা জিরি ভুগোল, গণিতের শিক্ষক। মা পাভলা গৃহিণী। দুই ভাইয়ের একজন জিরি জুনিয়র ইঞ্জিনিয়ার। আরেকজন লিবর বাবার পথেই হেঁটেছেন, পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। সেই পরিবারের মেয়ে পেত্রা কেভিতোভা। উইম্বলডনের নতুন রানি।তো বাবা-ভাইদের পথ ছেড়ে কেভিতোভা ভিন্ন পথে এলেন কেন? এক কথায় উত্তর হতে পারে—মার্টিনা নাভ্রাতিলোভা। ছোটবেলা থেকেই তাঁর সাফল্যের কথা শুনেছেন। ক্যারিয়ারের সোনালি সময় পেছনে ফেলে আসা নাভ্রাতিলোভার খেলাও দেখেছেন। তবে ‘নাভ্রাতিলোভা হবেন’, শৈশব-কৈশোরে টেনিস খেলার সময় এমন কোনো উচ্চাশা ছিল না কেভিতোভার। খেলোয়াড় হওয়ার মানসিকতা নিয়ে এখন শিশু-কিশোরেরা যে অনুশীলন করে, সেটা হয় তাদের বিচক্ষণ বাবা-মা কিংবা কোনো টেনিস কোচের নিবিড় তত্ত্বাবধানে। কিন্তু কেভিতোভার ছোটবেলাটা কোনো টেনিস কোচের অধীনে কাটেনি, তাঁর শৈশব-কৈশোরে বাবাই ছিলেন কোচ। জিরি টেনিসটা খেলতেন শখের বশেই। নেটের অপর প্রান্তে থাকতেন তাঁর দুই ছেলের যে কেউ। র‌্যাকেট হাতে নেওয়ার পর কোর্টে বাবার প্রতিপক্ষ হওয়া শুরু কেভিতোভার। তবে অনুশীলনের ধরাবাঁধা কোনো নিয়ম বা বাধ্যবাধকতা ছিল না। বেশি সময় ধরে খেলতেনও না। স্কুল ছুটির পর প্রতিদিন এক ঘণ্টা থেকে বড় জোর দুই ঘণ্টা। কখনো কখনো খেলতেন ভাইদের সঙ্গেও। ছয় হাজার মানুষের ছোট শহর ফুলনেকে এভাবেই ১৬টি বছর কেটেছে কেভিতোভার।হয়তো এভাবেই কাটত আরও কয়েক বছর। কিন্তু কেভিতোভার প্রতিভাটা ঠিকই চোখে পড়ে যায় এক টেনিস কর্তার। চেক প্রজাতন্ত্রের প্রস্তেজোভের টেনিস একাডেমির ওই কর্মকর্তা জিরিকে পরামর্শ দিলেন মেয়েকে টেনিস একাডেমিতে পাঠানোর। টমাস বার্ডিচ, লুসি সাফারোফাসহ সে দেশের শীর্ষ ২৫ টেনিস খেলোয়াড় সেই সময় প্রশিক্ষণ নিতেন ওই একাডেমিতে। পোল্যান্ড সীমান্তের লাগোয়া ফুলনেক শহর থেকে গাড়িতে সেই একাডেমির দূরত্ব ছিল ঘণ্টা খানেকের। নতুন জায়গায় কেভিতোভা অচেনা সবার সঙ্গে অনুশীলন করবে—বাবার মন প্রথমে সায় দিচ্ছিল না। কিন্তু মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে শেষমেশ রাজি হন।ওই একাডেমিতে অনুশীলন শুরুর বছরই ২০০৬ সালে পেশাদার টেনিসে পা রাখা। তবে প্রথম নজর কাড়া ২০০৮-এ। অবাছাই প্রতিযোগী হিসেবে সেলুলার সাউথ কাপে খেলতে এসে হারিয়ে দেন ভেনাস উইলিয়ামসকে। ৬ ফুট উচ্চতার কেভিতোভার বড় শক্তি গতিময় সার্ভিস, যা শীর্ষ তারকাদেরও বড় অস্বস্তির কারণ। সে বছরই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলতে এসে উঠে যান চতুর্থ রাউন্ডে। সাফল্যের অগ্রযাত্রায় গত বছর নির্বাচিত হন ডব্লুটিএর সেরা ‘নিউকামার অব দ্য ইয়ার’। এই স্বীকৃতির যথার্থতা তো প্রমাণ করেই ফেলেছেন। মারিয়া শারাপোভার পর কেভিতোভাই প্রথম ‘বছরের সেরা নবাগত’ স্বীকৃতিজয়ী, যিনি জিতেছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। শারাপোভা এই স্বীকৃতি পেয়েছিলেন ২০০৩ সালে। তবে পা মাটিতেই রাখছেন কেভিতোভা। ফুলনেকের বাসা থেকে একাডেমিতে যেতেন সাধারণ একটা গাড়িতে। উইম্বলডনের প্রায় চার লাখ ডলার প্রাইজমানির একটা অংশ দিয়ে নিশ্চয়ই এবার একটা দামি গাড়ি কিনবেন?কেভিতোভার উত্তর—না, আমি গাড়ি নিয়ে ভাবছি না।না বলেই বুঝিয়ে দিলেন, তিনি ভাবছেন শুধুই টেনিস নিয়ে।ভাববেনই তো, সবে তো তাঁর যাত্রা শুরু!