পেনেলোপের নতুন ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হয়েছেন এক বছরের বেশি হলো। সংসারটা ভালোই চলছে হাভিয়ের বারদেমের সঙ্গে। তাই পেনেলোপে ক্রুজের পরিকল্পনায় এসেছে পরিবর্তন, ‘আমি হয়তো এখন থেকে বছরে একটা ছবি করব, দুটিও করতে পারি। এর থেকে বেশি হচ্ছে না, কারণ, জীবনে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিদ্যমান।’ লস অ্যাঞ্জেলেসে থিতু হওয়ারও কোনো পরিকল্পনা নেই এই তারকার। ছেলে লিওনার্দোর জন্ম এই শহরেই, এই শহরে আছে অনেক স্মৃতি। তার পরও বললেন, ‘জীবনের সুন্দর কিছু সময় কাটিয়েছি এখানে। তবে এখানে থিতু হতে চাই না। ছেলেকে বড় করার মতো জায়গা নয় এটি।’ আইএএনএস।