পেরুতে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরুর রাজধানী লিমায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। হতাহতদের সবাই পুরুষ। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসকষ্টে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার সকালে রোগীরা নাশতা খাওয়ার সময় হঠাত্ করেই ভবনটিতে আগুন ধরে যায়।দমকল বাহিনী সূত্র জানায়, ভবনের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় রোগীরা ভেতরে আটকা পড়েন। কেউ কেউ আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া থেকে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।পেরুর স্বাস্থ্যমন্ত্রী আলবার্তো তেজাদারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ওই পুনর্বাসন কেন্দ্রের অনুমোদিত কোনো লাইসেন্স নেই। সরকারের পক্ষ থেকে তাদের দুবার প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা সেটা বন্ধ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল লোজাডা জানান, পুলিশ ওই প্রতিষ্ঠানের মালিককে খুঁজছে।