পেরুতে দুইটি বাসের সংঘর্ষ, নিহত ৩৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরুর উত্তর-পূর্বাঞ্চলে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে এপির খবরে জানা গেছে। রাজধানী লিমার ২৯০ মাইল উত্তর-পূর্বে প্যানআমেরিকান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক হাইওয়ে পুলিশপ্রধান জেনারেল ইডোয়ার্ডো আরটেটা জানান, নিহতদের মধ্যে কোনো বিদেশি নেই। রাস্তার দুরবস্থা, চালকদের বেপরোয়া মনোভাব ও পরিবহন ব্যবস্থায় অনিয়মের কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি হিসাবে পেরুতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে সাড়ে তিন হাজার লোক মারা যায়।