পেরুতে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ পেরুতে গত কয়েক দিনের প্রচণ্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত কয়েক দিনে আরও পাঁচজনের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। ওই অঞ্চলে প্রায় ৪০ হাজার লোক এখন বন্যাদুর্গত।গত শুক্রবার প্রাচীন ইনকা নগর মাচুপিচুর ধ্বংসাবশেষে আটকা পড়া প্রায় চার হাজার পর্যটককে বিমানে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বন্যা ও ভূমিধসে ওই বিখ্যাত পর্যটন কেন্দ্রের সঙ্গে অন্য এলাকার সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটকেরা সেখানে আটকা পড়েন।