পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরুর রাজধানী লিমার উত্তরে মরোপোন প্রদেশে গতকাল শুক্রবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার (৬০০ ফুট) নিচে একটি গভীর খাদে পড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। পুলিশ এ কথা জানিয়েছে বলে একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পেরুর এক পুলিশ কর্মকর্তা লুইস বারোট জানান, এ পর্যন্ত তাঁরা মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের মরোপোনের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুর সড়কগুলোর অবস্থা সবচেয়ে বেহাল। গত এক দশকে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে তিন হাজার ৩০০ লোক মারা যায়। সরকারি এক হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সড়কে নিরাপত্তাব্যবস্থার উন্নতি হওয়া সত্ত্বেও ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় দুই হাজার ৯০০ জন এবং গত বছর দুই হাজার ৮৩০ জন মারা গেছে।