পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।গোয়েন্দা সংস্থা আমি বিএসসি শেষ বর্ষের ছাত্র। সিআইডি কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কীভাবে আমি আমার লক্ষ্যেপৌঁছতে পারি?এস এম রাসেল উদ্দিন মনজু, নাজিরহাট কলেজ।পরামর্শ: তিনটি পদমর্যাদা বা র্যাংকের মধ্য দিয়ে পুলিশবাহিনীতে যোগ দেওয়া যায়। সরাসরি সাব-ইন্সপেক্টর, বিসিএস পরীক্ষায় পাস করে সরাসরি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কনস্টেবল পদের মাধ্যমে। এ তিনটি পদ থেকেই সিআইডিতে কর্মকর্তা হিসেবে চাকরি করা যায়। এ জন্যদরকার ধৈর্য, কর্মদক্ষতা ওইচ্ছা। তবে সবার আগে প্রশিক্ষণ এবংপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে পুলিশবাহিনীতে ঢোকা প্রয়োজন। স্নাতকোত্তর পাস করে বিসিএস পরীক্ষায় (পুলিশ ক্যাডার) শর্তগুলো পূরণ সাপেক্ষে যোগ্যতা দেখিয়ে সরাসরি এএসপি হিসেবে পুলিশ বিভাগে যোগ দিতে পারেন। এএসপি পদ থেকে কর্মদক্ষতা এবংইচ্ছার জোরে সিআইডি অফিসার হতে পারবেন। এ ছাড়াও সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টররা কর্মদক্ষতার মাধ্যমে সিআইডিতে আসতে পারেন।পরামর্শ দিয়েছেন—মো. আব্দুল্লাহ আরেফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডিতথ্যপ্রযুক্তি আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে চার বছরের স্নাতক কোর্সে পড়াশোনা করেছি। আমাদের মূলত সফটওয়্যার এবং নেটওয়ার্কিং পড়ানো হয়। আমাদের চাকরিগুলো কোন কোন খাতে হতে পারে? কী করলে আমরা খুব ভালো করতে পারব?রাজিব, টাঙ্গাইল।পরামর্শ: আপনাকে আগে ঠিক করে নিতে হবে আপনি কোন ক্ষেত্রে পেশাজীবন গড়বেন। অর্থাত্ সফটওয়্যার তৈরি নাকি নেটওয়ার্কিং। সফটওয়্যার নির্মাতাদের মূলত দুই ধরনের কাজ রয়েছে। টেলিযোগাযোগ, ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সফটওয়্যার (যেমন এসএপি, ওরাকল, জেডি অ্যাডওয়ার্ডস ইত্যাদি) ব্যবহূত হয়। এসব সফটওয়্যারের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের জন্য সফটওয়্যার নির্মাতা বা ডেভেলপারের প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে ডেভেলপার হিসেবে চাকরির সুযোগ রয়েছে। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য নেটওয়ার্ক প্রকৌশলীর প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ রয়েছে। মনে রাখা দরকার, তথ্যপ্রযুক্তিকর্মীরা বর্তমানে ব্যবস্থাপনা পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের ইংরেজি দক্ষতা, সমস্যা বিশ্লেষণ ও সমাধানের ক্ষমতা থাকা জরুরি। ওরাকল, মাইক্রোসফট, সিসকো প্রভৃতি প্রতিষ্ঠানের বিশেষায়িত প্রশিক্ষণের সনদপত্র কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং চাকরিতে ভালো করার জন্য সাহায্য করে।পরামর্শ দিয়েছেন—মুন্সী আনিসুল ইসলাম, ব্যবস্থাপক, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), তথ্যপ্রযুক্তি বিভাগ, ওয়ারিদ টেলিকম।