পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।সামাজিক বিজ্ঞান আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞানে ২০০৬ সালে স্নাতক (সম্মান) পাস করি (দ্বিতীয় শ্রেণী)। এখন আমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর কোর্স করছি। আমি জাতিসংঘ, আইসিডিডিআরবি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় চাকরি করতে চাই। আমাকে কী করতে হবে, কোথায় যোগাযোগ করব? মো. শিপলুর রহমানঢাকা।পরামর্শ: সামাজিক বিজ্ঞানের বিষয় হিসেবে সমাজবিদ্যা, নৃতত্ত্ব ইত্যাদি পড়ার পর ছাত্রছাত্রীদের জাতিসংঘ, আইসিডিডিআরবি বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে সদ্য স্নাতকদের গবেষণা সহকারী, গবষেণা কর্মকর্তা, তথ্য বা উপাত্ত ব্যবস্থাপনা সহকারী ইত্যাদি পদে চাকরি হতে পারে। বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে চাকরির আবেদন করতে হয়। এ ক্ষেত্রে চাকরির বিজ্ঞপ্তি দেশের শীর্ষস্থানীয় দৈনিকে দেওয়া হয়। অনলাইনে আবেদনের পর প্রাপ্তিস্বীকার ই-মেইলের মাধ্যমে রেফারেন্স নম্বর জানানো হয়। এই নম্বরের ভিত্তিতে আবেদনকারী ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবে। অনলাইনে আবেদনকারীদের মধ্যে সংক্ষিপ্ত তালিকা করে আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া বিশেষ বিশেষ পদের জন্য উপস্থাপনার কৌশলের মান পরীক্ষা করে নেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থায় যেহেতু বিভিন্ন দেশের নাগরিকেরা কাজ করেন, তাই ইংরেজি ভাষায় দক্ষতা এখানে বাধ্যতামূলক। এ ছাড়া কম্পিউটারে দক্ষতা প্রয়োজন। পরামর্শ দিয়েছেন মো. মোশারফ হোসেনপ্রধান, মানবসম্পদ ব্যবস্থাপনা, আইসিডিডিআরবি।