পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।খাদ্য প্রকৌশলআমি খাদ্য প্রকৌশলে (ফুড ইঞ্জিনিয়ারিং) স্নাতক শ্রেণীতে পড়ছি। কোন কোন খাতে আমাদের চাকরির সুযোগ রয়েছে? দেশের বাইরে এ বিষয়ের কোনো চাহিদা আছে কি না? শফিকুর রহমান, ঢাকা।পরামর্শ: বিশ্বজুড়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের (ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি) চাহিদা ব্যাপকভাবে বেড়ে চলেছে। খাদ্য প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে দেশীয় খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোতে চাকরির সুযোগ পেতে পারেন। দেশীয় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিদেশেও প্রচুর সুনাম অর্জন করেছে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের ভেতর বিএসটিআই, বিসিএসআইআর, আণবিক শক্তি কমিশন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইত্যাদিতে চাকরির সুযোগ রয়েছে। খাদ্য প্রকৌশলে স্নাতক হওয়ার পর উত্পাদন ব্যবস্থাপক/সুপারভাইজার, পণ্য উন্নয়ন প্রযুক্তিবিদ, খাদ্য প্রক্রিয়াকরণ প্রকৌশলী, খাদ্য অণুজীববিজ্ঞানী, মান নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারবেন। দেশে এবং দেশের বাইরে খাদ্য প্রকৌশলে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন। অভিজ্ঞতা অর্জনের জন্য আপনি দেশীয় প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করে অভিজ্ঞতা নিতে পারেন। দেশের বাইরে অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে খাদ্য প্রকৌশলে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি সোসাইটি খাদ্য প্রকৌশলীদের পেশাজীবনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।পরামর্শ দিয়েছেন—সৈয়দ ফজলে রাব্বি, প্রধান, খাদ্য বিজ্ঞান, প্রযুক্তি ও পুষ্টি, স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞানআমি ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছি। দেশে ও বিদেশে এ বিষয়ের কেমন চাহিদা রয়েছে? ভূগোল ও পরিবেশ বিভাগের ওপর এ দেশে কী কী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে? আমি ঠিক কী ধরনের ফলাফল করলে এসব প্রতিষ্ঠানে ভালো চাকরি করতে পারি। দেশের বাইরে এ বিষয় নিয়ে পড়ার এবং চাকরির সুযোগ পাব কি না? জান্নাতুল ফেরদৌস, ঢাকা।পরামর্শ: বিশ্বজুড়ে পরিবেশ পরিবর্তন ও উন্নয়নের জোয়ারের সঙ্গে সঙ্গে এ বিষয় এবং এর সঙ্গে সম্পর্কিত সব বিশ্লেষায়িত বিষয়ের গুরুত্ব ও চাহিদা দিন দিন বাড়ছে। পরিবেশবিজ্ঞান ও ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করে পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, ওয়াসা, আইডব্লিউএম এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানে ব্যাপক চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া যেসব দাতা সংস্থা পরিবেশ উন্নয়ন ও ভূতত্ত্ব নিয়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে যেমন: ইউনিসেফ, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংকে এই কাজের যথেষ্ট চাহিদা আছে। ফলাফলের সঙ্গে সঙ্গে এ বিষয়ের ওপর বাহ্যিক জ্ঞান থাকা আবশ্যক। এ ছাড়া এ সম্পর্কিত যেসব কম্পিউটার সফটওয়্যার রয়েছে, সেগুলোর ব্যবহার জানা থাকলে চাকরি পেতে সুবিধা হবে। বিভিন্ন প্রকল্প ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকা অতিরিক্ত গুণ বলে বিবেচিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এখন হয়ে থাকে। এতে করে বিদেশে গিয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ হয়, অভিজ্ঞতাও বাড়ে। এ বিষয়ের ওপর দেশে ও বিদেশে এমএস অথবা পিএইচডি করে নিলে ভবিষ্যত্ আরও সুদৃঢ় হয়। এই বিষয়গুলো নিয়ে বর্তমান বিশ্ব ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই ভবিষ্যতে এ ক্ষেত্রে চাকরির ব্যাপক চাহিদা সৃষ্টি হবে।পরামর্শ দিয়েছেন—মিজানুর রহমান, সিনিয়র হাইড্রোজিওলজিস্ট, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, ঢাকা।