পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।পুরকৌশল আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে জিপিএ ৪.৪৪ এবং ৪.৩০ অর্জন করেছি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পুরকৌশলে স্নাতক শ্রেণীতে পড়ছি। বর্তমান সময় পেশার ক্ষেত্র হিসেবে পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) কেমন? ফাহিম বিন রেজা, ঢাকাপরামর্শ: পুরকৌশলের কর্মক্ষেত্র অনেক বিস্তৃত। সরকারি চাকরি পেতে একজন পুরকৌশলীকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর বিসিএস পরীক্ষা দিয়ে সহকারী প্রকৌশলী হিসেবে পেশা শুরু করতে হবে। তারপর পর্যায়ক্রমে পদোন্নতি পেতে পেতে প্রধান প্রকৌশলী পর্যন্ত হওয়া যাবে। বেসরকারি চাকরির ক্ষেত্রে সাধারণত কনিষ্ঠ প্রকৌশলী হিসেবে কাজ শুরু করা যেতে পারে। যদিও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা বিচার করে খুব সহজে পদোন্নতি পাওয়া সম্ভব। বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানে ‘সাইট ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করতে পারেন। বর্তমানে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতেও এ বিষয়ের ভালো চাহিদা রয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, ওয়াসা, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন বেসরকারি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে প্রকল্পনির্ভর কাজ করা সম্ভব। তবে ভবিষ্যতে উন্নয়নের জন্য উচ্চতর ডিগ্রির প্রয়োজন রয়েছে। একজন পুরকৌশলী স্ট্রাকচারাল, জিও টেকনিক্যাল, ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্টেশন এবং এনভায়রনমেন্টের বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন। পরামর্শ দিয়েছেন—এম আর কবির, উপ-উপাচার্য, দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক