পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।পরিবেশ বিজ্ঞান আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র। আমার চাকরির ক্ষেত্রগুলো কী কী হতে পারে? ভবিষ্যতে এ বিষয়ের কেমন চাহিদা হতে পারে? রাজন ঘোষঢাকাপরামর্শ: বর্তমান বিশ্বে পরিবেশ নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এ বিষয়ের চাহিদাও ব্যাপক আকার ধারণ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যদিও এখনো এ বিষয়ের ওপর কাজ বিস্তৃত আকারে শুরু হয়নি, তবে শিগগিরই এর চাহিদা সৃষ্টি হবে। পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা করে পরিবেশের সঙ্গে সম্পৃক্ত সব বিভাগেই সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ রয়েছে। পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিভাগ যেমন কৃষি, মত্স্য, লাইভস্টক, ফরেস্ট্রি, পানি বিজ্ঞান, ডেইরি সায়েন্স—এসব বিষয়ে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়েই চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) হিসেবে পরিবেশ উন্নয়নে কাজ করে থাকে। সেসব প্রতিষ্ঠানেও এ বিষয়ে চাকরির সুযোগ রয়েছে। গবেষণাপ্রতিষ্ঠান যেমন সিইজিআইএস, সিএনআরএস, বিসিএএস, সিজিআইএআর ইত্যাদিতেও কাজের সুযোগ রয়েছে। ইউএনডিপি ও এফএওর বিভিন্ন প্রকল্পে কাজের ব্যাপক সুবিধা রয়েছে।পরামর্শ দিয়েছেন—মো. গিয়াস উদ্দিন, জ্যেষ্ঠ বিজ্ঞানীওয়ার্ল্ড ফিস সেন্টার।ব্র্যান্ড আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক। এখন বিক্রয় কর্মকর্তা হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করছি। শিক্ষাজীবন থেকে ‘ব্র্যান্ড’ নিয়ে আমি আগ্রহী। আমার পেশাজীবন ব্র্যান্ডিংয়ে গড়তে চাই। কোন কোন বিষয়ে দক্ষতা থাকলে আমি সফল হব? ব্র্যান্ডিংয়ে কোনো প্রশিক্ষণ বা সার্টিফিকেট কোর্স আছে কি না। পেশাদার কোনো প্রতিষ্ঠান ব্র্যান্ড নিয়ে কাজ করে কি না, জানালে উপকৃত হব। ইয়াসিন আহমেদঢাকাপরামর্শ: ব্র্যান্ড বিপণন বিভাগের একটি আধুনিক অঙ্গ। ব্র্যান্ডিংয়ে পেশা গড়তে হলে বিপণন সম্পর্কে জ্ঞান যেমন ভোক্তা চাহিদা, এন্টারপ্রাইজ, বিভিন্ন সামাজিক ব্যবস্থা ও চর্চা (জাতীয় ও আন্তর্জাতিক), সামাজিক রীতি সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। ব্র্যান্ড বিষয়টির ওপর এখন বিভিন্ন পত্রিকা বের হচ্ছে যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। এ ছাড়া বিভিন্ন কেস স্টাডি, সাফল্যের কাহিনি থেকেও ধারণা নিতে পারেন। যেকোনো শিক্ষায় স্নাতক করেই আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন। তবে ব্যবসায় শিক্ষা বিশেষ করে ব্যবসায় প্রশাসন বা বিপণনে স্নাতক হলে ভালো। বাংলাদেশে যদিও ব্র্যান্ডিংয়ের ওপর কোনো আলাদা কোর্স নেই, তবু উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আপনি এমবিএ (মার্কেটিং) করে নিতে পারেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে বাংলাদেশের চাকরির ওয়েবসাইটগুলো এ বিষয়ের ওপর কর্মশালার আয়োজন করে থাকে। জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ একটি অলাভজনক সংগঠন, যারা ব্র্যান্ড সম্পর্কিত ও পেশা উন্নয়নের ওপর বিভিন্ন সেমিনার করে থাকে। সেখান থেকেও আপনি ব্র্যান্ডিংয়ের ওপর জ্ঞান অর্জন করতে পারবেন।পরামর্শ দিয়েছেন—আফতাব মাহমুদ খুরশীদ, প্রধান ব্র্যান্ড কর্মকর্তা, বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড