পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।পেশা জীবন আমি এসএসসি পাস করেছি এবং আমার একটি মোটরসাইকেল আছে। আমি কম্পিউটারের কাজ মোটামুটি জানি। কিন্তু আমি কোনো চাকরি পাচ্ছি না। আমার ভবিষ্যত্ পেশাজীবনের ব্যাপারে পরামর্শ চাই।মানিক হোসেন, ই-মেইল: [email protected]পরামর্শ: এসএসসি পাস করে চাকরি পাওয়া বর্তমান যুগে খুবই কঠিন। মোটরসাইকেল থাকা বা মোটরসাইকেল চালানো চাকরির জন্য বেশির ভাগ ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়। আপনি কম্পিউটারে মোটামুটি কাজ জানেন, এতেও আপনার যোগ্যতা প্রমাণিত হচ্ছে না। আপনি বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জন করে নিতে পারেন। হোটেল ব্যবস্থাপনা, মোটরগাড়ি মেরামত, প্লাম্বিং, বৈদ্যুতিক ইত্যাদি কারিগরি কাজ শিখে নিতে পারেন। বর্তমানে অনেক প্রতিষ্ঠান এসব বিষয়ের ওপর ডিপ্লোমা কোর্স করিয়ে থাকে। এ ছাড়া আপনি কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, মোবাইল ফোন মেরামতির কাজ শিখে নিতে পারেন এবং স্বল্প আকারে ব্যবসাও শুরু করতে পারেন। মনে রাখবেন কোনো কাজই ছোট নয় কিন্তু যে কাজই করবেন তাতে সবচেয়ে ভালো করার চেষ্টা করবেন।পরামর্শ দিয়েছেন যীশু তরফদার, প্রধান নির্বাহী, কর্পোরেট কোচআউটসোর্সিং আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি চাকরির বাইরেও কিছু অর্থ উপার্জন করতে আগ্রহী। প্রথম আলোর কাজের খবর পাতায় প্রকাশিত আউটসোর্সিং বিষয়ে একটি প্রতিবেদন আমি পড়েছি, যা আমাকে এ বিষয়ে আগ্রহী করে তুলেছে। আমি কোন মাধ্যমে আউটসোর্সিং করতে পারব? এজন্য কাদের কাছে বা কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে? কীভাবে কাজটা শুরু করব এবং এই কাজে ঝুঁকির পরিমাণ কেমন? আবুতালেব দেওয়ান, ই-মেইল: [email protected] পরামর্শ: আপনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সফটওয়্যার ও ডেটা এন্ট্রি প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করে আউটসোর্সিংয়ের কাজ শুরু করতে পারেন। বিশেষ করে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও আউটসোর্সিংয়ের কাজ করতে পারেন। যেমন, ওডেস্ক (www.odesk.com), রেন্ট এ কোডার (www.rentacoder.com) ইত্যাদি ওয়েবসাইটে আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আউটসোর্সিং কাজের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সব সাইটের সুবিধা হচ্ছে যিনি আউটসোর্সিং করবেন তিনি কতখানি কাজ করেছেন তা নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। আউটসোর্সিংয়ের কাজে ঝুঁকির পরিমাণ যে নেই তা বলা যায় না। এই ক্ষেত্রে মনে রাখতে হবে কী ধরনের প্রতিষ্ঠান এবং কোন ধরনের প্রকল্পের কাজে আপনি যুক্ত হবেন। পরামর্শ দিয়েছেন ফারহানা এ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, আপলোড ইওর সিস্টেমস লিমিটেড