পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।এসিসিএ আমার বয়স ২৭ বছর। আমি ফাইন্যান্সে বিবিএ এবং এমবিএ করেছি। দুই বছর একটি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেছি। আমি সংবাদপত্র, চাকরির ওয়েবসাইট, ম্যাগাজিন ও ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এসিসিএ ডিগ্রি সম্পর্কে জানতে পেরেছি। মনে হয়েছে এটি আমার জন্য ব্যয়বহুল। এখন আমি যেকোনো একটি প্রশিক্ষণকেন্দ্রে (টিউশন প্রোভাইডার) ভর্তি হতে চাই। ইমিগ্রেশনের জন্য কানাডা ও অস্ট্রেলিয়ায় আবেদন করতে চাই। এই দুই দেশে চাকরি পাওয়ার জন্য এসিসিএ কোর্সটি আমার কী কাজে লাগবে? এটি কি স্নাতকোত্তর কোর্স, নাকি পেশাদার ডিগ্রি? আমি যদি কোনো প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি না হয়ে বাংলাদেশে পুরো কোর্সটি করতে চাই তাহলে কী করতে হবে? পরীক্ষা দেওয়ার জন্য ফি কীভাবে দেব? সুলতান আহমেদই-মেইল: [email protected]পরামর্শ: যেহেতু আপনি ফাইন্যান্সে বিবিএ এবং এমবিএ ডিগ্রিধারী, ব্যাংকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন, তাই আপনার জন্য কোনো প্রশিক্ষণকেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়া জরুরি নয়। পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে কানাডা ও অস্ট্রেলিয়ায় এসিসিএ ডিগ্রিধারীদের যথেষ্ট চাহিদা রয়েছে। এটি স্নাতকোত্তর কোর্স নয়, বরং একটি পেশাদার ডিগ্রি। তবে এসিসিএর ১৪টি মডিউলের মধ্যে ৯টি মডিউল সমাপ্ত করে একটি গবেষণাপত্র জমা দিলে অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের ফলিত হিসাববিদ্যার স্নাতক ডিগ্রি অর্জন করা যাবে। বাংলাদেশের এসিসিএর পরীক্ষার ফি প্রদান ইত্যাদি সম্পর্কে জানতে হলে এসিসিএ বাংলাদেশ থেকে কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ঠিকানা: গুলশান ভবন, ৩৫৫ মহাখালী, ঢাকা-১২১২। ফোন: ৭৬৭০৩০৪৭পরামর্শ দিয়েছেন—মহুয়া রশীদ, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ।তড়িত্ কৌশল আমি একটি পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িত্ কৌশলের ছাত্র। তড়িত্ ও ইলেকট্রনিক কৌশলে (ট্রিপল ই) উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক। কী করা উচিত?আসিফ ইসলামই-মেইল: [email protected]পরামর্শ: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তড়িত্ কৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করা আপনার জন্য ভালো হবে। কেননা ক্ষেত্রবিশেষে ডিপ্লোমা ডিগ্রি উচ্চতর পড়াশোনার জন্য পর্যাপ্ত নয়। বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে ডিপ্লোমা ডিগ্রিধারীদের স্নাতক ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আপনি যদি ট্রিপল-ই-তে স্নাতক ডিগ্রি অর্জন করেন, তবে বিদেশে আপনার জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হবে। আপনি যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ডেনমার্ক প্রভৃতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অথবা বাংলাদেশে এ দেশগুলোর দূতাবাসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাবেন। এ ক্ষেত্রে আবেদন করার আগে আপনাকে জিআরই ও টোফেল, আইইএলটিএস পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে। পরামর্শ দিয়েছেন—মশিউর রহমান, সহকারী অধ্যাপক, তড়িত্ কৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।