পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।মৎস্য ও সমুদ্রবিজ্ঞান আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে মৎস্য ও সমুদ্রবিজ্ঞানে (ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স) পড়ছি। এ ক্ষেত্রে পেশার সুযোগ কেমন? এ বিষয়ে পেশার ক্ষেত্রে মেয়েদের প্রতিবন্ধকতা আছে কিনা?তানিয়া নাজনিন, সোনাপুরপরামর্শ: বর্তমান বিশ্বে ফিশারিজ অ্যান্ড মেরিন নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে এ বিষয়ের চাহিদাও ব্যাপক আকার ধারণ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যদিও এখন পর্যন্ত এ বিষয়ের ওপর কাজ বিস্তৃত আকারে শুরু হয়নি। তবে শিগগিরই এর চাহিদা সৃষ্টি হবে। ফিশারিজ অ্যান্ড মেরিন বিষয়ে পড়াশোনা করে সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন বিভাগ যেমন কৃষি, মৎস্য, প্রাণিবিজ্ঞান এসব বিষয়ে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়েই চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া বেসরকারি বিভিন্ন কলকারখানা সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ উন্নয়নমূলক অনেক কাজ করে থাকে। সেখানেও কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান সিইজিআইএস, সিএনআরএস, সিজিআইএ ইত্যাদিতেও কাজের সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের নারীদের কাজের পরিবেশ বিশ্বের অনেক দেশের তুলনায় অনেক উন্নত এবং বর্তমানে নারীরা চ্যালেঞ্জিং পেশায় আসছেন। তাই এ পেশায় মেয়েদের জন্য কোনো প্রতিবন্ধকতা নেই। পরামর্শ দিয়েছেন মো. গিয়াস উদ্দিন, জ্যেষ্ঠ বিজ্ঞানী, ওয়ার্ল্ড ফিশ সেন্টারতথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ বিষয়ে পড়ালেখা করে গ্রন্থাগার ছাড়া আর কোন ক্ষেত্রে দেশে-বিদেশে চাহিদা রয়েছে? সেসব জায়গায় যেতে হলে এখন থেকে কোন ধরনের প্রস্তুতি নিতে হবে? বিদেশে উচ্চশিক্ষার বিষয়টিও জানতে চাই।মো. আবদুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়পরামর্শ: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়টি খুব একটা নতুন বলা যাবে না। তবে বাংলাদেশে এ বিষয়ে পেশা নতুনভাবে গড়ে উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেশার বাজার হিসেবে এ বিষয়ে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক কম। দেশে বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানসহ এনজিও ও মহাফেজখানায় (আর্কাইভ) এ বিষয়ের চাহিদা ব্যাপবভাবে বেড়ে চলেছে। এ ছাড়া বড় বড় প্রশিক্ষণপ্রতিষ্ঠান বা নলেজ ম্যানেজমেন্ট সেন্টার, গবেষণাপ্রতিষ্ঠানগুলোতেও এর গ্রহণযোগ্যতা দিন-দিন বাড়ছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি দেশ থেকে শিক্ষনবিশ হিসেবে কাজ করে দেশের বাইরে যোগাযোগ করলে গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি বিভিন্ন ওয়েবসাইট (যেমন: http://lisbd.googlegroup.com বা www.balid-bd.com) থেকেও তথ্য নিতে পারেন। সংশ্লিষ্ট পেশার বিভিন্ন ব্লগ থেকেও আপনি সময়োপযোগী পরামর্শ নিতে পারেন। গ্রন্থাগার ব্যবস্থাপনায় কাজে লাগে এমন প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকলে এবং কিছু সফটওয়্যার শেখা থাকলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে তা সহায়ক হবে। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট থেকে আপনি তথ্য নিতে পারেন। এ ব্যাপারে ব্রিটিশ কাউন্সিলও আপনাকে সহযোগিতা করবে।পরামর্শ দিয়েছেন হাসিনা আফরোজ, গ্রন্থাগারপ্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা।