পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।হোমিওপ্যাথি আমি এসএসসিতে জিপিএ ৪.৭৫ পেয়েছি। এইচএসসি পাসের পর পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্সে ভর্তি হতে চাই। এ ছাড়া বিএইচএমএস করার পর এক বছর মেয়াদি আলট্রাসনোগ্রাফি অথবা এক বছর মেয়াদি চক্ষু বিষয়ক কোর্স করতে চাই। আমি এ ব্যাপারে আপনাদের কাছে পরামর্শ চাই।মো. মনির হোসেনমোহাম্মদ ইসহাক মডেল কলেজ, পটুয়াখালী।পরামর্শ: বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসার শিক্ষা দুই রকমের। একটি হচ্ছে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন ও সার্জারি)। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক কোর্স। অপরটি হচ্ছে ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন ও সার্জারি) যা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক পরিচালিত। বিএইচএমএস কোর্সটি প্রায় সাড়ে পাঁচ বছরের। কোর্সটি সাফল্যের সঙ্গে সম্পন্ন করলে আপনি সরকারি রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবার সুযোগ পাবেন। বিএইচএমএস করার পর এক বছর মেয়াদি আলট্রাসনোগ্রাফি বা চক্ষুবিষয়ক কোর্স বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে করা যাবে। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, এসব কোর্স করে আপনি আলট্রাসাউন্ড টেকনিশিয়ান অথবা চক্ষু বিভাগে আইওটি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। কিন্তু কোর্সগুলো অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে।পরামর্শ দিয়েছেন—সামিউল আলম, চিকিৎসা কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালএমআইএস আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়ছি। আমাদের চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারে পাঁচটি বিষয় আছে, যা থেকে প্রধান বিষয়টি নির্বাচন করতে হবে। আমি যদি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে (এমআইএস) প্রধান বিষয় হিসেবে নিতে চাই, তবে কী কী বিষয় বিবেচনা করা উচিত? চাকরির কেমন সুযোগ আছে?হিমু, ঢাকা।পরামর্শ: বর্তমানে ইনফরমেশন সিস্টেম বিষয়টি সব প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ডেটা ওয়্যারহাউজিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, সিস্টেম অ্যানালাইসিস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে কাজের সুযোগ রয়েছে। প্রধান বিষয় বেছে নেওয়ার সময় লক্ষ রাখা দরকার, পেশাগত ক্ষেত্রে কোন বিষয়গুলোর চাহিদা অপেক্ষাকৃত বেশি। ইনফরমেশন সিস্টেমকে যাদের প্রধান বিষয় করার ইচ্ছা, তাদের অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক ও হার্ডওয়্যার সম্পর্কে উল্লেখযোগ্য এবং পর্যাপ্ত ধারণা থাকতে হবে। বাংলাদেশ এবং বিদেশে কেবল তথ্যপ্রযুক্তির বিভাগই নয়, বরং অন্যান্য বিভাগ যেমন মানবসম্পদ, হিসাব, বিক্রয় প্রভৃতি বিভাগেই ইনফরমেশন সিস্টেম প্রয়োজনীয়। তাই সব বিভাগেই চাকরির সুয়োগ রয়েছে।পরামর্শ দিয়েছেন—এহসানুল হুদা চৌধুরী, পরিচালক, গ্র্যাজুয়েট প্রোগ্রাম, ব্যবসা প্রশাসন অনুষদ, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ