পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।চিকিৎসাবিজ্ঞান আমি একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছি। আমি শিশুবিশেষজ্ঞ, বিশেষ করে শিশু হরমোনজনিত সমস্যা নিয়ে কাজ করতে চাই।আমি গবেষণাগারে (ল্যাবরেটরি) কাজ করতে ইচ্ছুক। বাংলাদেশে শিশু হরমোনের ওপর উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে কি না?আসিফ ইকবাল, ঢাকা।পরামর্শ: যাঁরা শিশুবিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তাঁদের কাজের প্রচুর সুযোগ ও সম্ভাবনা আছে। এমবিবিএস চিকিৎসকেরা মূলত ল্যাব বা পরীক্ষাগারে কাজ করেন না, তবে যেকোনো ডাক্তারই এমবিবিএস শেষ করার পর অথবা মৌলিক বিষয় যেমন রসায়ন, প্রাণ রসায়নে পড়াশোনা করে ল্যাবে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। বারডেমে ভবিষ্যতে শিশুদের হরমোনবিষয়ক উচ্চতর পড়াশোনা শুরু হবে বলে আমি মনে করি। এ ছাড়া বারডেমে শিশুদের ডায়াবেটিক ও হরমোনজনিত অনেক সমস্যারই সুচিকিৎসা হয়ে থাকে। বারডেমে হরমোন চিকিৎসাজনিত কিছু ডিগ্রি আছে, তবে শিশু হরমোনবিষয়ক উচ্চতর লেখাপড়া এখনো চালু হয়নি। উল্লেখ্য, দেশি ও বিদেশি অনেক সংস্থাই শিশুদের ডায়াবেটিক ও হরমোন নিয়ে কাজ করছে। দেশের বাইরে শিশু হরমোনবিষয়ক উচ্চতর ডিগ্রি নেওয়া সম্ভব। পরামর্শ দিয়েছেন—ফৌজিয়া মহসিন, শিশু হরমোন বিশেষজ্ঞ ব্যাংক ব্যবস্থাপনা আমি এইচএসসি পাস করেছি। আমি ব্যাংকে আমার পেশাজীবন গড়তে আগ্রহী। আমি বিআইবিএমে লেখাপড়া করতে চাই। তাই ভর্তির যোগ্যতা, স্কলারশিপ, ভবিষ্যৎ ও চাকরির বাজারে এর চাহিদা জানাতে পারলে উপকৃত হব।হুমায়ুন, রাজশাহী।পরামর্শ: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অবশ্যই একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ব্যাংক ব্যবস্থাপনা পড়ার জন্য আপনাকে স্নাতক হতে হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতক মিলিয়ে যেকোনো একটি বিষয়ে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকলে হবে না। আপনাকে অবশ্যই একটি লিখিত পরীক্ষার সম্মুখীন হয়ে উত্তীর্ণ হতে হবে। ব্যাংক ব্যবস্থাপনায় যাঁরা লেখাপড়া করেন তাঁরা ব্যাংক-পেশার জন্য এবং এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। চাকরির বাজার তুলনামূলক অনেক ভালো। বৃত্তি পাওয়ার ক্ষেত্রে কয়েকটি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। সে ক্ষেত্রে কিছু কিছু ব্যাংক এখন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। বিআইবিএম পড়তে ও পাস করতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়তে হয়।পরামর্শ দিয়েছেন—সুজিত সাহা, সাবেক অধ্যাপক ও পরিচালকবাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট।