পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)|মানবসম্পদ ব্যবস্থাপনা কাজের খবরের গত সংখ্যায় চাকরি খোঁজার নির্দেশনা দেওয়া হয়েছে।এতে কয়েকটি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উল্লেখ করা হয়েছে। আমি পাঁচ বছর ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করছি। এ ক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান নতুন একটি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাকে কীভাবে সাহায্য করতে পারে?মাসুদ, ই-মেইল: [email protected]পরামর্শ: মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে পেশা উন্নয়ন এবং উপযুক্ত ও কর্মদক্ষ নির্বাহী খোঁজা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কাজের সুযোগ করে দেয়। যেকোনো প্রতিষ্ঠানের জন্যই চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রার্থীকে খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত মানের প্রার্থীকে খুঁজে বের করার জন্য এসব মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আধুনিক পন্থা অবলম্বন করে থাকে। যেকোনো চাকরিপ্রার্থী তাঁর জীবনবৃত্তান্ত (অভিজ্ঞতাসহ) দেশের শীর্ষস্থানীয় মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলোয় জমা রাখতে পারেন। এ ছাড়া এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। আপনার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যেসব প্রতিষ্ঠানের প্রার্থী-চাহিদা মিলে যাবে, সেসব প্রতিষ্ঠানে আপনার জীবনবৃত্তান্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলোই প্রদান করবেন। পরামর্শ দিয়েছেন—মো: জুলফিকার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরামর্শক, গ্রো এন এক্সেলএমবিএ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ (ব্যবস্থাপনা) দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছি। আমি এসএসসি ও এইচএসসি দুটি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছি। আমি আমার ভবিষ্যৎ বহুজাতিক প্রতিষ্ঠানে গড়তে চাই। কী করব? কবির, ঢাকাপরামর্শ: বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। বহুজাতিক প্রতিষ্ঠানে সাধারণত প্রারম্ভিক পর্যায়ে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে চাকরির সুযোগ রয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রধান দৈনিকগুলোয় এবং চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে। এ ছাড়া এসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও চাকরিপ্রার্থীদের কাছ থেকে তারা আবেদন গ্রহণ করে। পরামর্শ দিয়েছেন—মো: শহীদুল আনোয়ার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক, হাব লজিস্টিকস সার্ভিসেস, লি অ্যান্ড ফুং (বাংলাদেশ, ফিলিপাইন) লিমিটেড