পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।আয়কর আইনজীবী আয়কর আইনজীবী হিসেবে স্বীকৃতি বা নিবন্ধনের জন্য কীভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন যায়? আয়কর আইনজীবী হিসেবে কী ধরনের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা দরকার? সিএমএ ডিগ্রি নিয়ে কি আয়কর আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবেদন করা যায়? বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট হিসেবে সনদপত্র ব্যক্তিও আয়কর আইনজীবী হিসেবে কাজ করতে পারেন কি?সৈয়দ সোহরাব হোসাইনী, চট্টগ্রাম।পরামর্শ: কেউ যদি চার্টার্ড অ্যাকাউনটেন্ট বা সিএমএ সার্টিফিকেটধারী হয়ে থাকেন, তবে তাঁকে এনবিআরে আবেদন করতে হয় না। তিনি ট্যাক্স বার অ্যাসোসিয়েশনে নিবন্ধিত হতে পারেন, তবে তা বাধ্যতামূলক নয়। অন্যদিকে সাধারণত বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা আইনে স্নাতক ডিগ্রি গ্রহণ করে যে কেউ আয়কর আইনজীবী হওয়ার জন্য এনবিআরে আবেদন করতে পারবেন।একই সঙ্গে তাঁদের ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত হতে হবে। এভাবেই আয়কর আইনজীবী হিসেবে পেশাগত কাজ করা যাবে।পরামর্শ দিয়েছেন—এ সি নাথ, জ্যেষ্ঠ অংশীদার, বসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।কৃষি আমি স্নাতক শেষ বর্ষের একজন ছাত্র। কৃষিকাজ করতে চাই।আমার নিজের কোনো জমি নেই কিন্তু জমি কেনার সামর্থ্য আছে। আমি মূলত মন্বিত খামারে প্রযুক্তিভিত্তিক কৃষিকাজ করতে চাই।এ বিষয়ে কোথায় প্রশিক্ষণ বা বইপত্র পেতে পারি? একটি খামার শুরু করতে ন্যূনতম কতটুকু জমির প্রয়োজন?সরদার কামরুজ্জামান, বগুড়া।পরামর্শ: কৃষিকাজের জন্য বাংলাদেশের প্রকৃতি অনেক সহযোগী। আমাদের সম্পদগুলোকে সুষ্ঠুভাবে বা বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করা গেলে অনেকেই স্বাবলম্বী হতে পারবে। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন চাষাবাদের খবর পত্রিকাগুলোয় প্রকাশ করা হয়। আপনি সেসব প্রকল্প সরাসরি দেখে আসতে পারেন। এ ছাড়া কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণাকেন্দ্র, পাট গবেষণাকেন্দ্র, মাৎস্য গবেষণাকেন্দ্র থেকেও আপনি বিভিন্ন তথ্য নিতে পারেন। তবে হাতে-কলমে শিক্ষা এ ক্ষেত্রে আপনাকে বেশ সহায়তা করবে। আপনার যেহেতু জমি কিনতে হবে, তাই আপনার উচিত হবে জমির সর্বোত্তম ব্যবহার এবং তা থেকে সর্বোচ্চ মুনাফার উপায় বের করে নেওয়া। যুব কল্যাণ অধিদপ্তর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে সেখানেও আপনি যোগাযোগ করে দেখতে পারেন। এ ছাড়া কৃষি সম্প্রসারণঅধিদপ্তর থানা পর্যায়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। আপনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকেও সহায়তা নিতে পারেন। সমন্বিত খামার নিয়ে অনেক বই বের হয়েছে, যার মধ্যে অপারেশন ফারাক্কা, দি এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোজ এ বই দুটিতে সমন্বিত খামারবিষয়ক বিভিন্ন উপায় বলা হয়েছে। পরামর্শ দিয়েছেন—মোহাম্মদ আব্দুল্লাহ্, উদ্ভাবক-কৃষিবিদ, সার্ক কৃষি তথ্যকেন্দ্র, ঢাকা