পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।এমবিএ আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষে পড়ছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করার পর এমবিএ করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে? ভালো যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে কত খরচ হতে পারে? এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে ইংরেজিতে কতটুকু দক্ষতার প্রয়োজন?মো. নাজমুল শাকিবরাজশাহী।পরামর্শ: ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর বা এমবিএ মূলত একটি পেশাদারি (প্রফেশনাল) ডিগ্রি। কিছুটা কাজের অভিজ্ঞতা নিয়ে এমবিএ করলে সেটা অনেক ফলপ্রসূ হবে বলে আমার ধারণা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক শিক্ষাব্যবস্থা অনুসরণ করে। তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করার পর এমবিএ করলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাকাঠামো সম্পর্কে আপনার ধারণা হবে। একটি কথা এখানে খুবই জরুরি, শিক্ষাপ্রতিষ্ঠান যা-ই হোক না কেন, আপনার জ্ঞান ও সাধনা আপনার জীবনকে সাফল্যের পথে নিয়ে যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে আপনার মোট দুই থেকে চার লাখ ৫০ হাজার (প্রায়) টাকা খরচ হবে। আপনার পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলের ওপর ভিত্তি করে আপনি এমবিএতে বিভিন্ন ধরনের শিক্ষা বৃত্তি পেতে পারেন। যেহেতু পুরো শিক্ষাব্যবস্থাই ইংরেজিতে, তাই আপনার ইংরেজিতে দক্ষতা থাকা জরুরি। পরামর্শ দিয়েছেন—এহসানুল হুদা চৌধুরী, পরিচালক, স্নাতক প্রোগ্রাম, ব্যবসায় প্রশাসন অনুষদ, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এআইইউবি)ব্যাংকিং  আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছি। এ বিষয় নিয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরি করতে পারব কি? প্রিয়া রায়, সিলেট।পরামর্শ: বর্তমানে ব্যাংকিং খাতে কাজ করার জন্য কেবল বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে হবে, এমন নয়। বিভিন্ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ব্যাংকিং খাতে চাকরি করার সুযোগ আছে।বর্তমানে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ব্যাংকিং বিভিন্ন ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এ ক্ষেত্রে কৃষি খাতবিষয়ক ঋণের বিষয়ে কৃষি অর্থনীতির স্নাতক/স্নাতকোত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন: কৃষিঋণবিষয়ক পোর্টফোলিও বিশ্লেষণ, কৃষিঋণ ঝুঁকি, কৃষিভিত্তিক এমএমই ব্যবসা প্রভৃতি বিষয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। একটি বিষয়, যাঁরা ব্যাংকিং খাতে সুযোগ পাবেন, তাঁরা যে বিষয়েই পড়াশোনা করেন না কেন, ব্যাংকগুলোতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ রয়েছে। পরামর্শ দিয়েছেন—দিলরুবা শারমীন খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।