পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)বহুজাতিক প্রতিষ্ঠান আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে পড়ছি। ফলাফলও বেশ ভালো। আমি ভবিষ্যতে বিপণনে কাজ করতে চাই। অনেকেই বলেন, আমাদের মতো ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করা। দেশি প্রতিষ্ঠানে কাজ করলে সফলতা পাওয়া কি কষ্টকর হবে? সুলতান মাহমুদইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকাপরামর্শ: আমি তা একদমই মনে করি না। বরং আমার কাছে অনেকটা উল্টোই মনে হয়। দেশি প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সুযোগ অনেক বেশি। অন্যদিকে অনেক বহুজাতিক প্রতিষ্ঠানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া ব্যবসায়িক কৌশলের কারণে অনেক সময় নিজে নতুন করে ভাবার সুযোগ পাওয়া যায় না। তবে বহুজাতিক বা দেশি যে রকম প্রতিষ্ঠানই হোক বড় পরিধির প্রতিষ্ঠানে কাজ করলে ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে প্রতিষ্ঠানের চেয়ে যে পেশায় প্রবৃদ্ধি ও সম্ভাবনা বেশি, সেখানেই পেশাজীবন গড়ার চেষ্টা করা উচিত। সেই সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই।পরামর্শ দিয়েছেন—সৈয়দ আলমগীর, নির্বাহী পরিচালক, এসিআই লিমিটেডফার্মেসি আমি এইচএসসি পাস করেছি। বর্তমানে ‘ফার্মেসি’ বিষয়ে ডিপ্লোমা করছি। স্বাধীন পেশা হিসেবে ওষুধের ব্যবসা করতে একজন ডিপ্লোমাধারীর কী কী সনদ এবং কাগজপত্র প্রয়োজন? ডিপ্লোমাধারী হিসেবে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার অনুমতি আছে কি? থাকলে তার পরিসীমা কত দূর? ওষুধের ব্যবসা করতে কী কী কাগজ লাগবে?মো. মোরশেদুল ইসলামসাদুল্যাপুর, গাইবান্ধা।পেশা হিসেবে ওষুধ ব্যবসার জন্য কিছু সনদ এবং কাগজপত্র প্রয়োজন। সেগুলো হচ্ছে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, যিনি প্রতিষ্ঠান পরিচালনা করবেন তাঁর ফার্মাসিস্ট সনদ এবং বাংলাদেশের নাগরিকত্বের সনদ। উল্লেখ্য, ড্রাগ লাইসেন্সের আবেদন করতে হলে ওষুধ প্রশাসন অফিসে কিছু কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হচ্ছে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্বচ্ছলতার সার্টিফিকেট, দোকান ভাড়ার রসিদ বা নিজে স্বত্বাধিকারী হলে দলিলের কপি, ফার্মাসিস্ট সনদের কপি, নাগরিকত্বের সনদ, ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র এবং সরকারি ট্রেজারিতে নির্দিষ্ট ফি জমার রসিদ (পৌর এলাকার জন্য এক হাজার ৫০০ এবং পৌর এলাকার বাইরের জন্য ৭৫০ টাকা)। একজন রেজিস্টার্ড এমবিবিএস, বিডিএস, অথবা ভেটেরিনারি ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবস্থাপত্র দিতে পারেন না। চিকিৎসকের অবশ্যই একটি রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। কোনো ডিপ্লোমা বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কোনোভাবেই ব্যবস্থাপত্র দিতে পারবেন না।পরামর্শ দিয়েছেন—মো. মহসিন আলী পাটওয়ারী সভাপতি বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি, মিরপুর, ঢাকা।