পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)বহুজাতিক প্রতিষ্ঠান আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি সরকারি কলেজে ব্যবসায় প্রশাসন অনুষদে ব্যবস্থাপনা (তৃতীয় বর্ষ) বিভাগে পড়ছি। ফলাফল দ্বিতীয় শ্রেণী।আমি ভবিষ্যতে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে কাজ করতে চাই। যেহেতু আমি ব্যবসায় প্রশাসন বিভাগে পড়ছি সেহেতু আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে কি মাস্টার্স, এমবিএ, সিএ করা প্রয়োজন? এম এ কাইয়ুম, খুলনা।  বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এমবিএ ডিগ্রিধারী হতেই হবে এটা ঠিক ধারণা নয়। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো উপযুক্ত কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে দুই ধরনের যোগ্যতাকে প্রাধান্য দিয়ে থাকে। এর মধ্যে একটি হলো শিক্ষাগত যোগ্যতা এবং অপরটি নিজস্ব স্বকীয়তা, যেমন ইতিবাচক আচরণ, নেতৃত্ব দেওয়ার গুণ, সময় ব্যবস্থাপনাইত্যাদি। স্নাতক হওয়ার পর যদি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে যোগ দেওয়া যায় তাহলে এই বাস্তব প্রশিক্ষণ আপনাকে পরে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ পর্যায়ে যেতে সাহায্য করবে। নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য আপনি ইচ্ছা করলে সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি হতে পারেন। অন্যদিকে সিএ, আইসিএমএ ডিগ্রি অর্জন সহাওয়ক হবে যদি আপনি ফিন্যান্স এবং হিসাব বিভাগে কাজ করতে চান। যেকোনো বিশেষায়িত ডিগ্রি কর্মক্ষেত্রে ফলপ্রসূ হবে তখনই যখন আপনি এর যথাযথ ব্যবহার করতে পারবেন (যা নির্ভর করে ওপরে উল্লিখিত স্বকীয় গুণাবলির ওপর)।পরামর্শ দিয়েছেন নিসবাত আনোয়ারমানবসম্পদ পরামর্শক, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টএইচআর কাইটস।