পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)ম্যাজিস্ট্রেসি আমি স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার পড়াশোনার বিষয় দর্শন। আমি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখি। এ ক্ষেত্রে আমাকে কীভাবে অগ্রসর হতে হবে এবং কোনটা করলে সবচেয়ে ভালো হবে? মো. দেলোয়ার হোসেনখুলনা। সাধারণত ম্যাজিস্ট্রেটদের দুটি ভাগ রয়েছে। এক. জুডিশিয়াল এবং দুই. নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হলে আইনে স্নাতক (এলএলবি) হতে হবে। এরপর জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিয়ে আসতে হবে। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যেকোনো বিষয়ে সম্মান পাস থাকতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে। আপনি বিএ (সম্মান) পাস করে বিসিএস দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এ ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার জন্য আপনি বিভিন্ন গাইড বই অনুশীলন করতে পারেন যা বাজারে সহজেই পাওয়া যেতে পারে। ম্যাজিস্ট্রেট হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। পরামর্শ দিয়েছেন এ কে এম মামুনূর রশিদউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লাকসাম, কুমিল্লা।