পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajeৎ_khaboৎ@pৎothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.pৎothom-alojobs.com)বাণিজ্য শিক্ষা আমরা ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে বিজ্ঞান শাখায় পড়ছি।এইচএসসি পর্যায়ে বাণিজ্য শাখায় যেতে চাই। বর্তমানে যারা এসএসসি থেকে বাণিজ্য শাখায় অধ্যয়ন করছে এবং আমরা যারা এইচএসসিতে বাণিজ্য শাখায় যাব, তাদের ও আমাদের সনদের মান বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে কি আলাদা হবে? উল্লেখ্য, আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ) কোর্স করতে চাই। সিএ করার পরও কি সার্টিফিকেটের মান আলাদা হবে?যাদু, বিশ্বনাথ এবংপিয়েল নীলফামারী এসএসসি বিজ্ঞান শাখা থেকে পাস করে এইচএসসি বাণিজ্য শাখায় পরিবর্তন করা সম্ভব। এতে কোনো অসুবিধা নেই। মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল বোর্ড কর্তৃক ইস্যু করা হয় এবং এটি সবার জন্যই এক। যারা এসএসসি বাণিজ্য শাখায় অধ্যয়ন করেছে ও এইচএসসি বাণিজ্য শাখায় পড়ছে এবং যারা এসএসসি বিজ্ঞান শাখায় পড়েছে ও এইচএসসি বাণিজ্য শাখায় পড়ছে, তাদের উভয়ের সনদ এক এবং মানও এক। এ ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং চাকরির ক্ষেত্রে সনদের মান আলাদা হওয়ার সম্ভাবনা নেই। সিএ কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং সিএ পাস করতে পারলে আপনাদের সনদের মান একই থাকবে। তবে সিএ পড়তে গেলে এর কিছু পূর্বশর্ত আছে, এগুলো জেনে নেবেন। তা ছাড়া যেকোনো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে গেলে প্রতিটি পরীক্ষার ফল খুব ভালো করা দরকার, আর এ জন্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পরামর্শ দিয়েছেন—সৈয়দ আলমগীরনির্বাহী পরিচালক, এসিআই লিমিটেড।