পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)এসিসিএ আমি বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেব। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। এইচএসসি পরীক্ষার পর যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ না পাই তবে আমি সিএটি, এসিসিএ পড়তে চাই। এ বিষয়ে পড়ে চাকরির সুযোগ-সুবিধা কেমন এবং ভবিষ্যৎ কেমন?মো. নাদিম বাসাবো, ঢাকা। বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান সিএটি ও এসিসিএ কোর্স করিয়ে থাকে। এসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এসিসিএ কোর্স করতে পারেন। তবে এসিসিএ বাংলাদেশ ‘লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিস’ প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে (বাড়ি-৩৯/বি, রোড-১৪/এ নতুন, ধানমন্ডি)। এসিসিএ একটি পেশাদারি ডিগ্রি। পশ্চিমা দেশগুলোতে এসিসিএ ডিগ্রিধারীদের প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশে এই কোর্সের চাহিদা বেড়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান, এনজিও ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এই বিষয়ের বিশেষ মূল্য দিয়ে থাকে। যারা এসিসিএ মেম্বার বা এসিসিএ পাস করেছেন, তাঁদের এসব প্রতিষ্ঠানে হাই বেতনে উচ্চ পদে দ্রুত চাকরি পাওয়ার সুযোগ থাকে। আজকাল ব্যাংকগুলোও এই ডিগ্রির মূল্য দিচ্ছে। তা ছাড়া এসিসিএ পাস করা অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও রয়েছেন। পরামর্শ দিয়েছেন—মহুয়া রশীদ, কান্ট্রি ম্যানেজার,এসিসিএ বাংলাদেশ।