পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)আয়কর আইনজীবীপ্রশ্ন: আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন বছরমেয়াদি বিবিএস প্রোগ্রামের একজন ছাত্র। এই প্রোগ্রামে প্রথম ও দ্বিতীয় বর্ষে যে বিষয়গুলো পাঠ্য, তার সবই শিক্ষার্থীদের আবশ্যক। কেবল তৃতীয় বর্ষে হিসাববিজ্ঞান আর ব্যবস্থাপনা মেজর হিসেবে যেকোনো একটি বিষয় পড়তে হয়। তৃতীয় বর্ষে আমি যেহেতু ব্যবস্থাপনাকেই মেজর হিসেবে নিয়েছি, তাই নিরীক্ষাশাস্ত্র বিষয়টি পড়তে হয় না। নিরীক্ষাশাস্ত্র পাঠ্য হিসেবে না থাকলে আয়কর আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবেদন করা যায় কি না? অর্থাৎ, মেজর হিসেবে ব্যবস্থাপনা নিলে কি এ পেশায় আসা যায়? আমি আরও জানতে চাই, বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত ব্যক্তি আয়কর আইনজীবী হিসেবে কাজ করতে পারেন কি?সৈয়দ সোহরাব হোসাইনী, বৌবাজার, চট্টগ্রাম।পরামর্শ: জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আয়কর অধ্যাদেশের ১৭৪(২)(এফ) ধারা এবং বিবি-৩৭ অনুসারে নিবন্ধিত হওয়ার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে অ্যাকাউন্টিং বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসেবে কমপক্ষে স্নাতক বা সমমানের বাণিজ্য বিভাগে ডিগ্রি থাকতে হবে। আয়কর অধ্যাদেশের ধারা ১৭৪(২)(ঘ) অনুসারে, যিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত, তিনি আয়কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।পরামর্শ দিয়েছেন:মো. আরশেদ আলীম্যানেজার, ট্যাক্সেশন অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সহোমবাউন্ড প্যাকার্স অ্যান্ড শিপার্স লি.