পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)আইন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) পড়ছি। সহকারী জজ হতে গেলে কী ধরনের যোগ্যতা প্রয়োজন? কী ধরনের প্রস্তুতি এবং পরীক্ষা-পদ্ধতি কেমন হবে? আমার এসএসসিতে জিপিএ ৩.৫৬ এবং এইচএসসিতে ৪.৫০।মাহফুজ্জর রহমান সোহাগ এলএলবি ডিগ্রি ছাড়া সহকারী জজ হওয়া সম্ভব নয়। এর জন্য বাংলাদেশজুডিশিয়াল সার্ভিস (বিজেএস) কমিশনে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা মূলত লিখিত ও মৌখিক—উভয়ই হয়ে থাকে। মৌখিক পরীক্ষা সাধারণত হাইকোর্টের জজরা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনে যোগাযোগ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকেও সরাসরি পরামর্শ নিতে পারেন। আগের প্রশ্নপত্র দেখে অথবা যাঁরা এ বিষয়ে পরীক্ষা দিয়েছেন, তাঁদের কাছ থেকেও অভিজ্ঞতা ও সহযোগিতা নিতে পারেন। পরামর্শ দিয়েছেন জহুরুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট