পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajeৎ_khaboৎ@pৎothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.pৎothom-alojobs.com)উচ্চশিক্ষা আমি ২০১০ সালে এইচএসসি পাস করেছি বাণিজ্য বিভাগ থেকে।এসএসসিতে জিপিএ-৩.০০ ও এইচএসসিতে আমার জিপিএ-৪.৫০। আমি এখন উচ্চশিক্ষা নিতে চাই।বিবিএ বা সিএটি এবং এসিসিএ বা পর্যটন ও হোটেল ব্যবস্থাপনার মতো কোর্স পূর্ণ করতে চাই। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে কিছুই ঠিক করতে পারছি না। সিএটি ও এসিসিএ কোর্স ভালো, নাকি বিবিএ ভালো? আবার পর্যটন ও হোটেল ব্যবস্থাপনার মতো কোর্স পূর্ণ করা ভালো কিনা? আকাশ রায়দিনাজপুর আপনাকে প্রথমে ঠিক করতে হবে, আপনি জীবনে কোন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আপনি যদি ফিন্যান্স ও অ্যাকাউন্টসে পেশা গড়তে চান, তাহলে সিএটি ও এসিসিএর মতো পেশাগত শিক্ষা অবশ্যই বাড়তি মূল্য যোগ করবে।এসিসিএ একটি পেশাদারি ডিগ্রি। পশ্চিমা দেশগুলোতে এসিসিএ ডিগ্রিধারীদের প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশে এই কোর্সের চাহিদা বেড়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান, এনজিও এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো এই বিষয়ের বিশেষ মূল্য দিয়ে থাকে। সব কটি কোর্স সফলভাবে পাস করলে সিএটি করতে দেড় বছর এবং এসিসিএ করতে প্রায় তিন বছর লাগবে। পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা খাতে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনাও বেশ আশাব্যঞ্জক, যার চাহিদা দেশে ও বিদেশেও আছে। আপনার বিগত পরীক্ষার ফল দেখে আমার মনে হয়, আপনি যদি পর্যটন ও হোটেল ব্যবস্থাপনার ওপর কোর্সগুলো সফলভাবে শেষ করেন, তাহলে ভবিষ্যতে চাকরি অথবা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই বিষয়ের ওপর স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্স রয়েছে। এ ছাড়া বিবিএ করলে আপনি বিপণন, মানবসম্পদ অথবা বিভিন্ন বাণিজ্যিক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, যা আপনাকে ব্যবসার কাজেও সাহায্য করবে। সাধারণত বিবিএ শেষ করতে চার বছর সময় লাগবে। এখন আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিন, কোন ক্ষেত্রে কাজ করতে চান। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা রইল।পরামর্শ দিয়েছেন নিসবাত আনোয়ারমানবসম্পদ পরামর্শক ও প্রশিক্ষক। হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্টস, এইচআর কাইটস