পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)বিসিএস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। ভবিষ্যতে বিসিএস চাকরিজীবী হতে চাই। কিন্তু আমি জন্মগতভাবে একটি চোখে দেখতে পাই না। অন্য চোখের অবস্থাও ভালো নয়। -৭ পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। তবু আমি পড়াশোনার পাশাপাশি অন্য কাজগুলোও চালিয়ে আসছি। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। আমি কি বিসিএসের কোন ক্যাডারে বা অন্য কোনো সরকারি চাকরিতে নিয়োগ পেতে পারি কিনা? আবু নাসের আসিক আহমেদ প্রথমেই আপনার শারীরিক পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে সহানুভূতি জানাই। জন্মগতভাবে চোখের সমস্যায় আক্রান্ত হয়েও আপনি পড়াশোনা চালিয়ে এসেছেন, যা সত্যি অনেক গর্বের বিষয়। প্রত্যেক মানুষের জীবনে কিছু লক্ষ্য বা ইচ্ছা থাকা উচিত, যা আপনার মধ্যে রয়েছে। এটি অনেক ভালো বিষয়, আপনি বিসিএস চাকরিজীবী হতে চান। আপনি অবশ্যই বিসিএস ক্যাডার অথবা নন-ক্যাডারে পরীক্ষা দিতে পারবেন, যা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত হয়ে থাকে। এ ছাড়া যাঁরা শারীরিকভাবে অসুস্থ, তাঁদের জন্য বিসিএসে ৫ শতাংশ কোটা রয়েছে, যা হয়তো আপনাকে সাহায্য করবে। আপনি অন্য কোনো সরকারি চাকরিতেও নিয়োগ পেতে পারেন। তাই হতাশায় না থেকে পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যান এবং ভালো ফল নিয়ে স্নাতক পাস করেন। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।পরামর্শ দিয়েছেন মো. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবেক সদস্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)