পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)মার্চেনডাইজিং আমি বিবিএর একজন ছাত্র। আমার আট নম্বর সেমিস্টার চলছে। বিবিএ শেষ করে আমি মার্চেনডাইজিংয়ের ওপর এক বছরের কোর্স করতে চাই। এ জন্য আমার কী করা উচিত? মার্চেনডাইজিংয়ের ওপর পড়াশোনা করলে এর ভবিষ্যৎ কী হবে এবং এটা পেশা হিসেবে কতটুকু গ্রহণযোগ্য?আরিফ রাব্বানি, ঢাকা  মার্চেনডাইজিং একটি উন্নত পেশা। এই বিষয়ে দেশে এখন বিআইএসটি, বিজিএমই, শান্তা-মারিয়ামসহ বেশ কিছু প্রশিক্ষণপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে মার্চেনডাইজিংয়ের ওপর স্বল্প বা দীর্ঘমেয়াদি কোর্স করানো হয়। সাধারণত নিট, ওভেন এবং সুইটারের ওপর মার্চেনডাইজিং কোর্স করানো হয়। আপনি নিট, ওভেন অথবা তিনটি বিষয়ের ওপর কোর্স করতে পারেন। এই বিষয়ের ওপর পড়ালেখা করতে পারলে এর ভবিষ্যৎ অতি উজ্জ্বল। মার্চেনডাইজিংয়ের ওপর পারদর্শী হলে ২০ হাজার থেকে আড়াই লাখ টাকার চাকরি পাওয়া সম্ভব। এ ছাড়া, হংকং, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে এই পেশার চাহিদা রয়েছে। তাই, আপনি নিঃসন্দেহে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে এগোতে পারেন। আর এ জন্য আপনার অবশ্যই ইংরেজি বলা ও লেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে। মার্চেনডাইজিং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন চাকরি। তাই, নিজেকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে হবে।পরামর্শ দিয়েছেন— সাজিদ খান, আরএমজি স্পেশালিস্ট এ্যান্ড এডভাইসরি ডিরেক্টর এ্যান্ড কনসালটেন্ট, ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক