পেশা যখন চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজে একেক জন একেক পেশায় যোগ দিতে পছন্দ করেন। এর মধ্যে অনেকেই মানবিক সেবায় ব্রতী হয়ে নিজের ক্যারিয়ার বা কর্মজীবন গড়ে তুলতে চান। এ ধরনের পেশায় যেসব তরুণ শিক্ষার্থীর আগ্রহ আছে তাঁরা চক্ষু চিকিৎসার ওপর পড়াশোনা করতে পারেন। এ বিষয়ে দেশেই এখন ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও ফেলোশিপ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। চক্ষু চিকিৎসা বিষয়ে বর্তমানে দেশে ডিপ্লোমা আর স্নাতক দুই বিভাগেই পড়াশোনার সুযোগ রয়েছে। বিদেশে চক্ষু চিকিৎসা বিষয়ে পড়াশোনা ও কাজ করাটা বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো তেমনটি হয়নি। অবশ্য এই বিষয়ে পড়াশোনা বা প্রশিক্ষণের ব্যাপক সুযোগ তৈরি না হলেও সময় ও চাহিদার কারণে কিছু শিক্ষার্থী এ বিষয়ে পড়াশোনা ও কাজ করতে আগ্রহী হয়ে উঠছেন।চক্ষু চিকিৎসায় পড়ালেখা ও কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে এ রকম তথ্যই জানালেন ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের শিক্ষা বিভাগের কোর্স সমন্বয়কারী রিটন দেব। তিনি আরও জানান, বর্তমানে চক্ষু চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো অফটিমেট্রি। এ বিষয়ে (অফটিমেটি) বাংলাদেশে ডিপ্লোমা ও স্নাতক উভয় ধরনের পড়াশোনার সুযোগ আছে। ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ: চলতি বছর থেকে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো চালু হচ্ছে চক্ষু চিকিৎসাবিষয়ক দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইন অফথালমিক টেকনিক প্রোগ্রাম। এ বিষয়টিতে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অব আই, কমন ডিজিজেস অব হিউম্যান আই, ফিজিক্যাল অ্যান্ড ভিজ্যুয়াল অপটিকস, অফথালমিক ডায়াগনস্টিক, অফথালমিক ইনস্ট্রুমেন্টেশনসহ চক্ষু চিকিৎসার প্রাথমিক সবকিছু হাতেকলমে শেখানো হবে এ কোর্সে। এ কোর্সে ভর্তি হলে একজন রোগীর চোখ পরীক্ষার প্রাথমিক প্রক্রিয়া, রোগীকে চশমা দেওয়ার নিয়ম থেকে শুরু করে চক্ষু চিকিৎসার মৌলিক সব বিষয় শেখা যাবে। পূর্ণকালীন এই কর্মসূচিতে শিক্ষার্থীদের তাত্ত্বিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল তিনটি বিভাগে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান রিটন দেব। পড়তে চাইলে: বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা পড়তে পারবেন এ বিষয়ে। তবে ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ অথবা দ্বিতীয় বিভাগ। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী এ বিষয়টি পড়ার সুযোগ পাবেন। তবে ২৫ বছরের অধিক বয়সী কেউ এই বিষয়ে পড়ার সুযোগ পাবেন না।আছে বাধ্যবাধকতা: এই বিষয়ে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী অন্য কোনো খণ্ডকালীন চাকরি বা প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন না। নির্বাচিত শিক্ষার্থীদের ডিপ্লোমা কোর্স শেষ করার পর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে কমপক্ষে পাঁচ বছর চাকরি করতে হবে, এমন ধরনের একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে প্রতিটি শিক্ষার্থীকে। আসনসংখ্যা ও খরচাপাতি: প্রতি সেশনে ২০ জন শিক্ষার্থী এ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে আবেদনকারীদের সংখ্যা ও মানের ওপর ভিত্তি করে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা আরও জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি এ ডিপ্লোমা কোর্সে পড়তে কোনো ধরনের টাকা-পয়সা খরচ করতে হবে না। তবে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীর নিজেকে বহন করতে হবে।চলছে আবেদন: চলতি বছর ডিপ্লোমা ইন অফথালমিক টেকনিক প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী ব্যক্তিদের থেকে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবনবৃত্তান্ত, এইচএসসি পাসের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপির সঙ্গে মুঠোফোন নম্বর দিয়ে আগ্রহী ব্যক্তির নিজ হাতে লেখা আবেদনপত্র পাঠাতে হবে আগামী ২০ মার্চের মধ্যে। আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (শিক্ষা বিভাগ) ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ফার্মগেট, ঢাকা। ফোন: ৯১১৯৩১৫, ৮১১২৮৫৬, ০১৮২২৯২০৬১১। ওয়েব: www.islamia.oৎg.bdপড়তে পারেন স্নাতকও: এদিকে চক্ষু চিকিৎসা বিষয়ে পড়াশোনায় দুই বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ছাড়াও আছে চার বছর মেয়াদি বিএসসি ইন অফটিমেট্রি বিষয়ক স্নাতক কোর্সও। যেটি করা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজির অধীনে চট্টগ্রাম আই ইনফারমারি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে। প্রতিবছর জানুয়ারিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১৫ জন পড়ার সুযোগ পান এ বিষয়ে। যোগাযোগ: চট্টগ্রাম আই ইনফারমারি ও প্রশিক্ষণকেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম। ফোন: ৬৫৯০১৭-১৯, ০১৭১১৬৬৩৫৫৭। ওয়েব: www.eyeinfiৎmaৎy.infoআছে ফেলোশিপ ও স্নাতকোত্তর ডিপ্লোমা: ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল আগামী ১ মে থেকে চক্ষু চিকিৎসকদের জন্য ‘পেডিয়াট্রিক অফথালমোলজি ও স্ট্রাবিসমাস’ শীর্ষক একটি বিশেষ ফেলোশিপ প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এমএস-এফসিপিএস-ডিও যেকোনো একটি ডিগ্রি থাকলে এই ফেলোশিপ নেওয়া যাবে। ১৫ মাসের এ ফেলোশিপ কোর্সে অংশ নিতে চাইলে আবেদন করতে হবে ১৮ মার্চের মধ্যে। ২৭ মার্চের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত দুজন চিকিৎসক এই ফেলোশিপের সুযোগ পাবেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি থেকে নেওয়া যাবে অফথালমোলজি বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা।