পেশাকে ভালোবেসে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২২ ফেব্রুয়ারি এসেছিলেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান। কথা বলেছেন কথাবন্ধু জয়ীর সঙ্গে। রূপচর্চার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন দুজন শিক্ষার্থী—নুসরাত ও নাফিয়া।কথাবন্ধু: পারসোনা প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছু বলুন।কানিজ আলমাস খান: পারসোনার শুরুটা ছোট করেই হয়েছিল। ১৯৯৮ থেকে ২০১১ সালপর্যন্ত একটা লম্বা সময় ধরে এ অবস্থানে আসা। প্রায় ১৩ বছর।ধীরে ধীরে ভোক্তা বাড়ার কারণে মনে হলো প্রতিষ্ঠানটি বড় করা দরকার। তবে পদে পদে নিজের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এ পর্যন্ত আসা। প্রথমে আমার বাসার একটি ঘরেই শুরু করি। তখন আমি সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেছি। ধানমন্ডির ২৭ নম্বরে ১৭০০ বর্গফুটের একটি জায়গায় পারসোনা প্রতিষ্ঠানটি চালু করি। এ কাজটাকে ভালোবাসতাম বলেই আজ এ অবস্থানে আসতে পেরেছি।কথাবন্ধু: এ ধরনের একটি প্রতিষ্ঠান কীভাবে গড়ে তুললেন?কানিজ আলমাস খান: যদি ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে যে কেউ এ অবস্থান তৈরি করতে পারে। সব সময় তৈরি থাকতে হবে পরবর্তী কাজগুলো নিয়ে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে প্রায় আড়াই হাজার অংশগ্রহণকারীর রূপসজ্জা করা হয়েছে পারসোনা থেকেই। এটা আমাদের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার ছিল। ১৭০ জন কর্মী নিয়ে কাজ করেছি। শ্রীলঙ্কা, ভারত সবারই আলাদা চাহিদা ছিল। সফলভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি।কথাবন্ধু: বিউটিশিয়ান হতে হলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?কানিজ আলমাস খান: কমপক্ষে স্নাতক তো হতেই হবে।এর চেয়ে বেশি হলে নিজের খুঁটিটা আরও বেশি শক্ত হয়। এ ছাড়া বিউটিশিয়ান হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ তাকে অবশ্যই এ বিষয়ে প্রশিক্ষণনিতে হবে।দক্ষ হতে হবে। নান্দনিকতার প্রতি আগ্রহ না থাকলে এ পেশায় আসা সম্ভব নয়। নাফিয়া: আপনি তো ২০০৯ সালে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছিলেন। একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে কী ধরনের গুণাবলি থাকা উচিত?কানিজ আলমাস খান: একজন সফল উদ্যোক্তা হতে হলে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড়। এরপর ধৈর্য এবং পরিশ্রম করতে হবে। কাজকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। কথাবন্ধু: রূপচর্চা বিষয়ে কোথায় প্রশিক্ষণ বা কোর্স করা যায়? যদি কেউ আপনাদের কাছে প্রশিক্ষণ নিতে চায় তাহলে তারা কীভাবে যোগাযোগ করবে?কানিজ আলমাস খান: আমাদের একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আছে—পারসোনা ইনস্টিটিউট বিউটি অ্যান্ড লাইফস্টাইল। এ জন্য আলাদা বই রয়েছে আমাদের। হাতে-কলমে শিক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই দেশের বাইরে এখন কাজ করছেন। এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিউটিফিকেশন কোর্স চালু হয়েছে। আমরা নিজেরাই এ জন্য বই তৈরি করে দিয়েছি। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে কোর্সগুলো হয়, তাদেরও আমরা সব ধরনের সাহায্য করছি। আমাদের প্রতিষ্ঠানে ছেলেরাও চাইলে প্রশিক্ষণ নিতে পারে। কথাবন্ধু: নারীদের জন্য পারসোনা কী ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে?কানিজ আলমাস খান: পারসোনায় এখন প্রায় দুই হাজার নারীকর্মী রয়েছেন। একই সঙ্গে ছেলেরাও রয়েছেন। কারণ আমাদের পারসোনা অ্যাডামস নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে। কথাবন্ধু: এ ধরনের কাজে সৃজনশীল হওয়া কতটা জরুরি বলে মনে করেন?কানিজ আলমাস খান: সৃজনশীল হতেই হবে। একজন মানুষকে আঁকতে হলে তো সৃজনশীল হতেই হয়। আমাদের কাজই হচ্ছে ক্যানভাসের ছবির মতো করে মানুষকে সাজিয়ে দেওয়া। এ জন্য পর্যাপ্ত দক্ষতা, শিক্ষা ও পরিবেশ দরকার। কথাবন্ধু: বর্তমানে বাংলাদেশে এ পেশার গুরুত্ব বা চাহিদা কেমন? কানিজ আলমাস খান: বর্তমানে এ পেশার চাহিদা অনেক। এ পেশাকে অনেকে এখন খণ্ডকালীন চাকরি হিসেবেও বেছে নিয়েছে। এ ছাড়া এ পেশায় বর্তমানে বাইরের দেশেও অনেক চাহিদা রয়েছে। ধীরে ধীরে এর গুরুত্ব আরও বাড়ছে। কথাবন্ধু: কেউ যদি নিজে থেকে এ ধরনের একটি প্রতিষ্ঠান দিতে চায় সে ক্ষেত্রে প্রাথমিকভাবে কী রিসোর্স লাগবে?কানিজ আলমাস খান: শুরুতেই দরকার মূল শিক্ষা। পেশাকে ভালোবেসে আসতে হবে। এরপর নিজেকেই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হবে। সাফল্য আসবেই। কারণ বিউটিফিকেশনের পেশাও একধরনের শিল্প। এ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কথাবন্ধু: কী পরিমাণ আয় হতে পারে?কানিজ আলমাস খান: এটা নির্ভর করে নিজের মূলধনের ওপর। যদি ছোট আকারে হয় তাহলে কম আয় হবে। বড় জায়গা হলে সেখানে অবশ্যই আয় বেশি হবে। সে ক্ষেত্রে ব্যবসায়িক মনোভাব নিয়ে এ পেশায় আসতে হবে।কথাবন্ধু: আপনার প্রতিষ্ঠানকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কী?কানিজ আলমাস খান: আমাদের প্রত্যেকটি শাখাই অনেক বড়। সবচেয়ে ছোটটি হচ্ছে সাড়ে সাত হাজার বর্গফুটের।বাকি সবগুলোর আয়তন ২২ হাজার বর্গফুট করে।চট্টগ্রামে আমরা ৫০ হাজার বর্গফুটের একটি শাখা করছি। সেবার দিক থেকে আমরা সব সময় প্রথম সারিতে থাকার চিন্তা করি। যেন সবাই আমাদের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। গ্রন্থনা: সুদীপ দে