পেশাদারি জনপ্রশাসন গড়ে তুলতে চূড়ান্ত হচ্ছে সিভিল সার্ভিস অ্যাক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারি জনপ্রশাসন গড়ে তুলতে সরকার সিভিল সার্ভিস অ্যাক্টের খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে।ঢাকায় আজ বুধবার সংস্থাপন মন্ত্রণালয় ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত একটি গোলটেবিল বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা জানান।এইচ টি ইমাম বলেন, জনগণের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার জন্য সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে। জনগণের প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের কী কী দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে সুস্পষ্ট বিবরণ থাকবে এই অ্যাক্টে।মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজ সাংবাদিকদের আরও জানান, এই অ্যাক্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি প্রভৃতি বিষয়ে বেশ কিছু নির্দেশনা থাকবে। এ ছাড়া এটি একটি দক্ষ ও পেশাদারি জনপ্রশাসন গড়ে তুলতে সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন।সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানান, সরকার এই অ্যাক্ট প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি এরই মধ্যে একটি খসড়া তৈরি করেছে। তরুণ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার পর জাতীয় সংসদ ও মন্ত্রিসভা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।