পেশার প্রয়োজনে ভাষা শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ শিক্ষায় লোভনীয় সরকারি কিংবা করপোরেট খাতের আকর্ষণীয় চাকরি না পেলেও আজকাল বিদেশি ভাষা শিখে ভালো কর্মক্ষেত্রে ঢোকা যায়। তবে ভাষাকে কর্মলাভ কিংবা কখনো কখনো ব্যবসায়িক বিকাশেরও অন্যতম সহায়ক উপায় হিসেবে ব্যবহার করতে চাইলে আপনাকে মাতৃভাষার বাইরেও এক বা একাধিক ভাষা শিখতে হবে। এ ক্ষেত্রে যত বেশি দক্ষতা অর্জন করা যায়, কাজ পাওয়ার সুযোগটাও তত অবারিত হয়। শুরু হোক ইংরেজি দিয়ে: ‘যুগটা যখন বিশ্বায়নের, তখন ইংরেজি না শিখে উপায় কী। কেবল দেশেই নয়, দেশের বাইরে পড়াশোনা আর কাজের সুবাদে যাচ্ছে। আর সুযোগ তারাই বেশি পাচ্ছে, যাদের ইংরেজির দক্ষতা বেশি।’ কথাগুলো বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত সাবিহা ইসলাম বলেন, ‘আমি আন্তর্জাতিক সংস্থায় কাজ করার লক্ষ্য নিয়ে নিজেকে ইংরেজিতে আরেকটু শাণিয়ে নিয়েছিলাম। এতে আমার স্বপ্নপূরণ হয়েছে।’ আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি শেখার সুযোগ রয়েছে। এর মধ্যে ব্রিটিশ কাউন্সিল অন্যতম একটি। ব্রিটিশ কাউন্সিলের ঢাকার ধানমন্ডি শাখার কাস্টমার রিলেশন অফিসার এম এ হান্নান সরকার জানান, ব্রিটিশ কাউন্সিলে বর্তমানে রেগুলার পাবলিক কোর্স এবং কর্মজীবীদের জন্য রয়েছে প্রফেশনাল কোর্স। রেগুলার কোর্সে ইংরেজি লেখা, বলা, শোনা ও পড়ার পাশাপামি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা ও ব্যাকরণের নানা দিকের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। প্রফেশনাল কোর্সের ক্লাস হয় সপ্তাহে দুই দিন। পুরো কোর্স ৩২ ঘণ্টার, খরচ পড়ে ১২ হাজার টাকা। এ ছাড়া আইইএলটিএস, বিজনেস ইংলিশ শেখার আলাদা সুযোগ রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু আলাদা অফার থাকবে। তবে এখানে যেকোনো কোর্সে ভর্তির আগে লেভেল টেস্ট নেওয়া হয় এবং সেই অনুযায়ী কোর্স কারিকুলাম নির্দিষ্ট করা হয়।ব্রিটিশ কাউন্সিলের বিদেশি শিক্ষক আনিয়া রহমান বলেন, এখন অনেকেই ইংরেজি শিখতে আসছে। মানুষ তার নিজের প্রয়োজনটা বুঝতে পেরেছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক।ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের উইংস ল্যাংগুয়েজ সেন্টারে ইংরেজির ওপর সাধারণদের এবং কর্মজীবীদের জন্য রয়েছে আলাদা কোর্স কারিকুলাম। এখানে রেগুলার বা সাধারণ কোর্স সাড়ে ছয় হাজার টাকায় এবং সাত হাজার ৯০০ টাকায় সাত সপ্তাহের ইন্টারেকটিভ কোর্স করানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজির ওপর কোর্স করতে পারেন।অন্য ভাষাটাও দরকার: ইংরেজির বাইরে তৃতীয় ভাষা জানা থাকলে গতানুগতিক কাজের বাইরেও নিজের ক্যারিয়ার গড়ে নেওয়া যায়। এমনটা বললেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক আবদুর রহিম। তিনি জানান, আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজির বাইরে মোট ১২টি ভাষার ওপরে জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্স করানো হয়। যা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীরাও করতে পারেন। প্রতিটি কোর্সের মেয়াদ ১২০ ঘণ্টা। আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষার শিক্ষক মোহাম্মাদ আফজাল হোসেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশেরও ব্যবসায়িক লেনদেন ভালো। সেজন্য অনেকেই চীনা ভাষা শিখে দোভাষী হিসেবে কাজ করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষায় ডিপ্লোমা শেষ করা চল্লিশোর্ধ্ব আসিফ আহম্মেদ বলেন, ব্যবসা করি কোরিয়ান মেশিনের। ব্যবসায়িক প্রয়োজনেই কোরিয়ান ভাষাটা শেখা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে বিদেশি ভাষা শিখতে হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক হাজার ৬০০ টাকা এবং বাইরের শিক্ষার্থীদের চার হাজার টাকা দিতে হয়।অন্যান্য প্রতিষ্ঠান: ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজ থেকে ফরাসি ভাষায় এক বছর মেয়াদি এ টু (ধ২) শেষ করা সুবর্ণা সরকার বলেন, ‘জাতিসংঘের দ্বিতীয় ভাষা হলো ফ্রেঞ্চ। আর জাতিসংঘের আওতাভুক্ত বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ থাকার সুবাদেই ফ্রেঞ্চ শিখেছি।’আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসি ভাষার ওপরে এ ওয়ান (ধ১), এ টু (ধ২), বি ওয়ান (ন১), বি টু (ন২)—এই চার বছর মেয়াদি এবং ভিন্ন নামে ডিপ্লোমা করানো হয়। যা ইউরোপিয়ান ডিপ্লোমা নামেই পরিচিত। ভালো ফলের সাপেক্ষে দেওয়া হয় বৃত্তি। এমনটা বললেন আলিয়ঁস ফ্রঁসেজের কালচারাল ও প্রোগ্রাম অফিসার মাহমুদ হাসান। যা নিয়ে অনায়াসেই দেশের বাইরে চাকরি নিয়ে যেতে পারেন। এখানে চার হাজার টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে এসব কোর্স করা যাবে। যোগাযোগ www.afdhaka.orgঢাকার র্জামান কালচারাল সেন্টারেও ছয় ভাগে জার্মান ভাষা শেখানো হয়। ছয় মাস অন্তর কোর্স শেষে প্রদান করা হয় আলাদা সনদপত্র। এখানে মূলত লেখা, বলা, শোনা আর পড়ার ওপর জোর দিয়ে জার্মান ভাষা শেখানো হয়। এমনটা বলেন প্রোগ্রাম অফিসার তানভির আলীম। প্রথম কোর্সে ভর্তিতে ১৫ হাজার টাকা এবং এর পরের পাঁচটা অংশের জন্য খরচ হয় ১২ হাজার টাকা। www.goethe.org-dhaka.