পেশোয়ারে জিতেছেন ইমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান পেশোয়ার আসনে জয়লাভ করেছেন। দ্য ডন জানায়, ইমরানের প্রতিদ্বন্দ্বী পরাজয় মেনে নিয়েছেন।আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম বিলৌর একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘জনগণ ইমরানের প্রতি আস্থা দেখিয়েছে এবং আমাদের প্রত্যাখ্যান করেছে।’ ইমরান মোট চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিলৌর বলেন, ‘আমি তাঁকে অভিনন্দন জানাই।’ খাইবার পখতুনখোয়া প্রদেশে এর আগে ন্যাপ ক্ষমতায় ছিল। বিলৌর আরও বলেন, ‘জনগণ পরিবর্তন চাইছিল, তাই যা ঘটেছে ঠিক হয়েছে। আমাদের চিন্তা করা উচিত আমরা কেন হেরেছি।’