পেশোয়ারে বোমা বিস্ফোরণে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আজ রোববার বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয় ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ পরিদর্শক রেহমান খান বলেছেন, ‘একটি বাস স্টপেজে বোমাটি বিস্ফোরিত হয়। মনে করা হচ্ছে, এটি ওই স্থানে পুঁতে রাখা হয়েছিল।’গত মাসের শুরুর দিকে মার্কিন হামলায় পাকিস্তানে আল-কায়েদা নেতা লাদেন নিহত হওয়ার পর দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে চলছে।