পেশোয়ারে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর পেশোয়ারে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন নিহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ কথা জানিয়েছে। পেশোয়ার পুলিশের এক কর্মকর্তা মুহাম্মদ ইয়ামিন খান বলেন, গতকাল মধ্যরাতে পেশোয়ারের পশ্চিমে অবস্থিত একটি ফাঁড়িতে শতাধিক জঙ্গি হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর নয়জন সদস্য আহত হয়। তাঁরা পাল্টা হামলা চালালে তিন জঙ্গি নিহত হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে এ অবস্থা চলে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়।