পোকার কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডের ডারলিংটন শহরে ভয়াবহ যানজট। কারণ, গতকাল বুধবার শহরের ব্যস্ত একটি এলাকার ট্রাফিক বাতি অকার্যকর হয়ে পড়ে। এ ঘটনার পর অসংখ্য গাড়ি সেখানে আটকা পড়ে। পরে ঘটনা তদন্তে ডেকে আনা প্রকৌশলীরা বাতির নিয়ন্ত্রণ বাক্সটি খুলে আবিষ্কার করেন, সেটির ভেতরে শামুকসদৃশ তবে খোলসবিহীন একটি পোকা ঢুকে পড়েছে। এতে শর্টসার্কিট হয়ে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়। এ ঘটনার পর স্থানীয় কাউন্সিলর কৌতুক করে বলেন, ‘ভাগ্যিস, শর্টসার্কিটের সময় পোকাটি মারা গিয়েছিল। জীবিত উদ্ধার করা হলে পোকাটিকে আমরা এ ঘটনার জন্য জেরা করতাম।’ এএফপি