পোলান্ডে আজ প্রেসিডেন্ট নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান দুর্ঘটনায় পোলান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কি নিহত হওয়ার প্রায় দুই মাস পর আজ রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে।আজ বিবিসি অনলাইন জানিয়েছে, এই প্রেসিডেন্ট নির্বাচনে বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের যমজ ভাই জারোস্ল কাজিনস্কি এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রনিস্ল কমোরস্কিসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।যদি কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।গত ১০ এপ্রিল পশ্চিম রাশিয়ার স্লোমেনস্কে বিমান দুর্ঘটনায় পোলান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কি, পোলান্ডের রাজনৈতিক, সামরিক নেতাসহ ৯৫ জন মৃত্যুবরণ করেন। এ কারণে দেশটিতে নির্ধারিত সময়ের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।