পোলিং কর্মকর্তা পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে একজন মেয়র প্রার্থীর পক্ষে প্রভার বিস্তার করার অভিযোগে তপন কুমার বড়ুয়া নামে একজন পোলিং কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।আজ বৃহস্পতিবার ওই কেন্দ্রে একজন মহিলা ভোটার তপনকে তাঁর পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। কিন্তু তপন তা না করে নিজের মতো করে তাঁর পছন্দের প্রতীকে ভোট দেন। এ অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তপনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।এর আগে ওই কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার-পাঁচজন আহত হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।