পোল্যান্ডে খনিতে আটকা পড়েছে ১৮ শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আজ বুধবার একটি তামার খনিতে ১৮ জন শ্রমিক আটকা পড়েছেন। ভূমিকম্পের আঘাতে সুড়ঙ্গপথ বন্ধ হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। আজ বুধবার রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ওয়ারশ থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাইলেশিয়া এলাকার রুদনা তামাখনিতে আজ বুধবার এ ঘটনা ঘটে।খনিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কেজিএইচএমের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনাটি ভূপৃষ্ঠের দুই হাজার ফুট গভীরে ঘটেছে। তিনি জানান, উদ্ধারকাজ পরিচালনা করা খুবই কঠিন হবে। অনেক পাথর অপসারণ করতে হবে। ভূমিকম্পের ফলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।২০০৬ সালে ওই একই এলাকার একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়।