পোশাক কারখানা আজ ও কাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ মোকাবিলায় আজ শনিবার ও কাল রোববার সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে পোশাক মালিকদের দুই সমিতি বিজিএমইএ ও বিকেএমইএ। তবে এ দুই দিনের বেতন দেওয়া হবে শ্রমিকদের।সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তাদের দাবিতে এবং পোশাক কারখানা খোলা রাখার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ করেছেন পোশাক-কর্মীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পরই বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত সব কারখানা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।বিজিএমইএ ভবনে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে এই সিদ্ধান্তের কথা জানান সভাপতি মো. আতিকুল ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও সভাপতি অবশ্য বলেন, সাভারের ভবনধসে উদ্ধার অভিযান ও আহত শ্রমিকদের সুচিকিত্সা নিশ্চিত করতেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আতিকুল ইসলাম জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রানা প্লাজার সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাঁদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে চাকরি প্রদান করা হবে। পাশাপাশি আহত শ্রমিকদের মধ্যে যাঁরা কর্মক্ষমতা হারাবেন তাঁদেরও পুনর্বাসন করা হবে।বিজিএমইএ সভাপতি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে বিজিএমইএ ও বুয়েটের প্রকৌশলী দ্বারা রানা প্লাজার স্ট্রাকচারাল ডিজাইন পরীক্ষা করা হবে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী প্রমুখ।