পোশাক কারখানা খোলার ব্যাপারে শনিবারের মধ্যে সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক অসন্তোষের জের ধরে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কবে নাগাদ খোলা হবে, এ ব্যাপারে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে। আজ মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ কথা জানান।আজকের বৈঠকে পোশাক কারখানার মালিক ও শ্রমিক পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।শ্রম প্রতিমন্ত্রী বলেন, কারখানা খুলে দিতে তিনি মালিকদের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদেরও আন্দোলন বন্ধ করার অনুরোধ জানানো হয়। কাল বুধবার শ্রমিকদের নিয়ে শ্রম প্রতিমন্ত্রী বৈঠক করবেন। পরে মালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমন্বয় করা হবে।