পোশাক কারখানা পরিদর্শনে আসছে ইউরোপীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপভিত্তিক তৈরি পোশাকের ৭০টি খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের জোট আগামী নয় মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।আপাত তৈরি পোশাকের ইউরোপীয় খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো বাংলাদেশের তৈরি পোশাক সরবরাহকারী কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই জোটে কয়েকটি মার্কিন, এশীয়, অস্ট্রেলীয় ও কানাডীয় প্রতিষ্ঠান রয়েছে।এই পরিদর্শনে সরবরাহকারী বাংলাদেশি কারখানাগুলোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো গুরুতর অনিয়ম বা সমস্যা পাওয়া গেলে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করা হবে।এদিকে, ইউরোপভিত্তিক এই উদ্যোগের সঙ্গে অল্প সংখ্যক মার্কিন প্রতিষ্ঠানই যুক্ত হয়েছে। আইনি বাধ্যবাধকতার কিছু সমস্যার কারণে এ পরিকল্পনাটি তাদের পছন্দ নয় বলে জানিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’।পরিকল্পনা অনুযায়ী, পরিদর্শকেরা কোনো কারখানা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেলে, সে ক্ষেত্রে মেরামত ও তদন্ত চলাকালে কারখানা বন্ধ রাখার জন্য মালিককে বলা হবে।