পোশাক-কারখানার অস্থিরতা নিরসনের দায়িত্ব এবার সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক-কারখানার অস্থিরতা নিরসনে এবার দায়িত্ব দেওয়া হলো সাংসদদের। আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জকে তিনটি অঞ্চলে ভাগ করে স্থানীয় সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে।স্থানীয় সাংসদদের নেতৃত্বে গঠিত কমিটি মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কাল বুধবার থেকেই পোশাক-কারখানা সচল করার ব্যবস্থা নেবেন।শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে সাভারের সাংসদ তৌহিদ জং মুরাদকে, গাজীপুরের দায়িত্ব পালন করবেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল এবং নারায়ণগঞ্জের দায়িত্ব পেয়েছেন সারাহ বেগম কবরী।বৈঠকে মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সচিব নূরুল হক, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, গার্মেন্টস মালিকদের নেতা সাংসদ টিপু মুন্সি, গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বৈঠকে পোশাক-কারখানার অস্থিরতার কারণগুলো চিহ্নিত করে সমাধানের উপায় এবং কারখানাগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।নিরাপত্তার জন্য কমিটিগুলোকে স্থানীয় মালিক, শ্রমিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কমিটি আজ থেকেই কাজ শুরু করবে।