পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুলিয়ায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিত্সারও নির্দেশ দেন।শেখ হাসিনা এ অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। —বাসস